1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পীরগঞ্জে মিশুক চালকের লাশ উদ্ধার | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

পীরগঞ্জে মিশুক চালকের লাশ উদ্ধার

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১১৩ জন দেখেছেন
নিহত
নিহত

রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের মুক্তাগাড়ি বিল এলাকা থেকে এক মিশুক চালকের লাশ উদ্ধার করেছে পীরগঞ্জ থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত ব্যক্তির নাম নূরুল ইসলাম। তিনি চতরা ইউনিয়নের গোবিন্দপাড়া গ্রামের মোয়াজ্জেম আলীর ছেলে এবং পেশায় মিশুক চালক ছিলেন।

খবর পেয়ে পীরগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। পরে প্রাথমিক সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হয়।

পুলিশ জানায়, মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )