1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পার্বতীপুরে অজ্ঞাত যুবকের ট্রেনে কাটা পড়ে মৃত্যু | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

পার্বতীপুরে অজ্ঞাত যুবকের ট্রেনে কাটা পড়ে মৃত্যু

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ১২৬ জন দেখেছেন

চলন্ত ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাতনামা ৩২ বছর বয়সী এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ইতিমধ্যে সিআইডি পুলিশের একটি টিম লাশের ফিঙ্গার সংগ্রহ করেছে। অজ্ঞাতনামা যুবকের পরিচয় শনাক্তের জন্য কাজ শুরু করে দিয়েছে বলে জানান পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী।

বুধবার সকাল ১০টার দিকে পার্বতীপুর-সৈয়দপুর রেলপথে দিনাজপুরের পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার সামনে এই দুর্ঘটনা ঘটে।  চিলাহাটি থেকে খুলনাগামী যাত্রীবাহী রকেট মেইল ট্রেনটি পার্বতীপুর রেলওয়ে জংশনে প্রবেশকালে স্টেশন থেকে দুই কিলোমিটার দুরত্বে অজ্ঞাত যুবক ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু বরন করে।

খবর পেয়ে পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। এ ঘটনায় পার্বতীপুর রেলওয়ে থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্র জানায়, যুবকের পড়নে শীতের পোষাক ছিল। যুবকের কোন পরিচয় পাওয়া যায়নি। লাশ ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

বুধবার রাত ৮টায় যোগাযোগ করা হলে পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী জানান, অজ্ঞাতনামা ৩২ বছর বয়সী এক যুবক ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু বরন করে। এঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )