1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
শহীদ ওসমান হাদির স্মরণে কাউনিয়ায় শোক র‍্যালি ও গায়েবানা জানাজা | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন

শহীদ ওসমান হাদির স্মরণে কাউনিয়ায় শোক র‍্যালি ও গায়েবানা জানাজা

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৮ জন দেখেছেন
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান বিন হাদিরের স্মরণে রংপুরের কাউনিয়া উপজেলায় শোক র‍্যালি ও গায়েবানা জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ডিসেম্বর)  দুপুরে কাউনিয়া উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে একটি শোক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।
পরে সেখানে শহীদ ওসমান বিন হাদিরের আত্মার মাগফিরাত কামনায় গায়েবানা জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীসহ  নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
জানাজা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা শহীদ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। তারা বলেন, অন্যায় ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শহীদ ওসমান বিন হাদিরের আত্মত্যাগ জনগণের হৃদয়ে চিরকাল অমর হয়ে থাকবে।
বক্তারা আরও বলেন, তাঁর আদর্শ অনুসরণ করেই ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন এগিয়ে নিতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )