1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
তেঁতুলিয়ায় ইউপি চেয়ারম্যানসহ আটক ২ | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

ডেভিল হান্ট ফেজ-২: তেঁতুলিয়ায় ইউপি চেয়ারম্যানসহ আটক ২

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৬ জন দেখেছেন
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে ইউপি চেয়ারম্যানসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বেলা ১১টার দিকে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়। এর আগে তাদেরকে শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে তাদেরকে শালবাহান ইউনিয়ন হতে গ্রেপ্তার করা হয়।
আটকরা হলেন, শালবাহান ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম (৩৭) ও আশরাফ আলী (৪৪)। এদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম তেঁতুলিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য। তিনি মাঝিপাড়ার কাজীগছ এলাকার মৃত তৈয়ব আলীর ছেলে। আশরাফ আলী  জেলা আওয়ামী কৃষকলীগের কার্যকরী সদস্য ও একই ইউনিয়নের ধারাগছ এলাকার মৃত.চান মিয়ার ছেলে।
তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল ইসলাম জানান, অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )