1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কাউনিয়ায় কিশোরী ধর্ষণের চেষ্টা, যুবক গ্রেফতার | দৈনিক সকালের বাণী
বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

কাউনিয়ায় কিশোরী ধর্ষণের চেষ্টা, যুবক গ্রেফতার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৩ জন দেখেছেন
শিশুকে ধর্ষণের

রংপুরের কাউনিয়ায় ১৫ বছরের এক কিশোরী ধর্ষণ চেষ্টার অভিযোগের মামলায় ফরহাদ হোসেন (২৮) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠায় থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ১২ টার পর ভুক্তভোগী কিশোরী এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানায় মামলা করেন। গ্রেফতার ফরহাদ হোসেন উপজেলার সারাই ইউনিয়নের আরাজি বিরচর গ্রামের নজরুল ইসলামের ছেলে।

মামলার বরাত দিয়ে থানা পুলিশ জানায়, আটক যুবক ও ভুক্তভোগী কিশোরী একই এলাকার বাসিন্দা। গত ২০ ডিসেম্বর রাতে বাড়ীর বাহিরের দরজা বন্ধ করতে ওই কিশোরী গেলে তাকে বাঁশঝাড়ে জোর পূর্বক নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে ফরহাদ। এসময় মেয়েটি কৌশল করে বাড়িতে চলে আসে এবং পরদিন ঘটনার বিবরণ চাচীকে জানায় সে। মঙ্গলবার দুপুরে ওই কিশোরীর বাড়ির সামনে গিয়ে তাকে বিভিন্ন অঙ্গভঙ্গি করে ডাকতে থাকে ফরহাদ। এসময় কিশোরীর পরিবারের লোকজন টের পেয়ে ফরহাদ আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে কোন সদুত্তর দিতে পারেননি। পরে রাতে কিশোরী ও তার মা থানায় এসে এ ব্যাপারে মামলা দায়ের করেন।

রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অশোক চৌহান বলেন, ভুক্তভোগী কিশোরী নিজেই বাদী হয়ে ফরহাদকে আসামি করে ধর্ষণ চেষ্টা ধারায় মামলা দায়ের করেছেন। আটক ফরহাদকে বুধবার দুপুরে রংপুর আদালতে পাঠানো হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )