1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কাউনিয়ায় সন্ত্রাস বিরোধী মামলায় আওয়ামীলীগ নেতা  কারাগারে  | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

কাউনিয়ায় সন্ত্রাস বিরোধী মামলায় আওয়ামীলীগ নেতা  কারাগারে 

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১৩২ জন দেখেছেন
রংপুরের কাউনিয়া থানা পুলিশের অভিযানে ওয়ার্ড আওয়ামীলীগ নেতা হরিচরণ বর্মন (৬০) গ্রেফতার হয়েছে। মঙ্গলবার তাকে জেলা সদর থানায় রুজু হওয়া সন্ত্রাস বিরোধী আইনের ধারার মামলায় গ্ৰেফতার দেখিয়ে রংপুর কারাগারে পাঠায় পুলিশ।
গ্ৰেফতার হরিচরণ বর্মন উপজেলার শহীদবাগ ইউনিয়নের বল্লভবিষু গ্রামের  মৃত্যু দেবেন্দ্র চন্দ্র বর্মনের ছেলে এবং ওই ইউনিয়নের ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি। তথ্যের সত্যতা নিশ্চিত করে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক জানান, জেলা  সদর থানায় গতবছর রুজু হওয়া সন্ত্রাস বিরোধী আইনের ধারার মামলার আসামী হরিচরণ বর্মন। তাকে সোমবার তার দিক নির্দেশনায় পুলিশ অভিযান চালিয়ে শহীদবাগ ইউনিয়নের বল্লভবিষু এলাকা থেকে আটক করে মঙ্গলবার তাকে রংপুর আদালতে পাঠানো হয়েছে।
রংপুর আদালত সূত্র জানায়, সন্ত্রাস বিরোধী আইনের ধারার মামলার আসামী গ্ৰেফতার  হরিচরণ বর্মনকে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )