
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে কাউনিয়ায় দোয়া মাহফিল ও ‘হাঁ’ ভোটের ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলা জামায়াতে ইসলামী বাংলাদেশ কার্যালয়ে বালাপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামী বাংলাদেশের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বালাপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামী বাংলাদেশের সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে প বক্তব্য রাখেন উপজেলা জাতীয় নাগরিক কমিটি (এনসিপি)-এর সমন্বয়ক ডা. সাইদুল ইসলাম,বালাপাড়া ইউনিয়ন জামায়তে ইসলামী বাংলাদেশ এর সহ সভাপতি মাও: গোলাম রব্বানী প্রমুখ।
এ সময় বক্তারা তাদের বক্তব্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তারা ‘হাঁ’ ভোটের পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানান।
দোয়া মাহফিলে বালাপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামী বাংলাদেশের নেতৃবৃন্দ এবং উপজেলার এমসিপি নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Related