


তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত উপলক্ষে মঙ্গলবার দুপুরে রংপুর মহানগর ৮ নং ওয়ার্ড চাঁদকুটি সোনাচাদ স্কুল মাঠ প্রাঙ্গণে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠান অনু্ষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুর মহানগর বিএনপির যুগ্ন আহ্বায়ক মো. শহিদুল ইসলাম মিজু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুর মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আব্দুস সালাম ও মো. সেলিম চৌধুরী ভারপ্রাপ্ত সদস্য সচিব রংপুর মহানগর বিএনপি। সভাপতিত্ব করেন ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম। সঞ্চালনায় মো. মমিনুল ইসলাম। সার্বিক সহযোগিতা করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ মাইদুল ইসলাম।
আরো উপস্থিত ৮ নং ওয়ার্ড মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এসময় গরীব অসহায় এক হাজার পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণে পর প্রধান অতিথি তার বক্তব্যে, খালেদা জিয়ার পরকালীন মুক্তির জন্য দোয়া চেয়ে সকলকে একতাবদ্ধ হয়ে ধানের শীষ মার্কার প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানান।