
জাতীয় নাগরিক পাটি (এনসিপি) জোট ক্ষমতায় গেলে সবার আগে দেশের কথা চিন্তা করে দেশের স্বার্থ রক্ষায় কাজ করে যাবে এবং আগামী দিনেও দেশের সার্বভৌমত্ব রক্ষায় কাজ করবে। বিদেশের সাথে বৈরিতা নয় সমতার নীতি রক্ষা করে চলা হবে। আমরা পাচঁই আগষ্টের আগে থেকে যেমন ভাবে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে আন্দোলন সংগ্রাম করেছি এখনও করে যাচ্ছি। বুধবার বিকালে জিন্নাহ চম্পা ফাউন্ডেশন হল রুমে কাউনিয়া উপজেলায় কর্মরত প্রিন্ট,ইলেক্ট্রনিক ও অন লাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় কালে জাতীয় নাগরিক পাটি (এনসিপি) এর সদস্য সচিব ও রংপুর -৪ (কাউনিয়া -পীরগাছা) আসনেে জাতীয় সংসদ সদস্য প্রার্থী আখতার হোসেন এসব কথা বলেন।
তিনি আরো বলেন আগামীতে এনসিপিসহ ১২দলীয় জোট ক্ষমতায় গেলে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে এক যোগে কাজ করে যাবে। রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে শিক্ষত বেকার যুবক ও নারীদের কর্মের পরিবেশের সৃষ্টি করা হবে। স্বাস্থ্য,চিকিৎসা শিক্ষা, বাসস্থানসহ নানাবিধিও সমস্যা সমাধানে অগ্রণী ভূমিকা পালন করা হব। সকল ধর্মের মানুষ যেন নিরাপদে বসবাস করতে পারে সেই ব্যবস্থা করা হবে। সকল প্রকার সেবা জনগনের জন্য নিশ্চিত করা হবে। তিস্তা নদী বেষ্টিত কাউনিয়া-পীরগাছায় সমন্বিত উদ্যোগের মাধ্যেমে পিছিয়ে পরা জনগোষ্টিকে জনশক্তিতে রূপান্তর করা হবে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে উদ্যোগ নেওয়া হবে।
বৈদেশীক মূদ্রা আহরনে যুব সমাজকে প্রশিক্ষত করে বিদেশে পাঠান হবে। কৃষি প্রধান কাউনিয়া-পীরগাছা সহ দেশের প্রতিটি কৃষক যেন তাদের পন্যের ন্যায্য মূল্য পয় সেই পদক্ষেপ গ্রহন করা হবে। আমরা ডিজিটাল সিকিউরিটি এ্যাক্ট এর বিরুদ্ধে আন্দোলন করেছি, সাংবাদিকদের জন্য যাতে বেতন কাঠামো হয় এবং সঠিক সময়ে যাতে বেতন ভাতা পায়, স্বাধীন ভাবে মত প্রকাশ করতে পারে সেই ব্যবস্থা করা হবে। আমরা গণভোটে হ্যা ভোটের পক্ষে কাজ করে যাচ্ছি। আমরা চাই কোন মানুষ যেন সেবা নিতে গিয়ে হয়রানি বা প্রতারণার শিকার না হয় সেই লক্ষ্যে আমরা কাজ করে যাবে। আপনারা সাংবাদিকরা জাতির বিবেক, আপনারা সঠিক ও বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশ করে দেশ কে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করে যাবেন।
আমি নির্বাচিত হলে কাউনিয়া-পীরগাছার উন্নয়নে নিজেকে নিবদিত রাখবো। মতবিনিময় কালে উপস্থিত ছিলেন এনসিপি কাউনিয়া উপজেলা শাখার প্রধান সমন্বয়ক সাইদুল ইসলাম, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, কাউনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, প্রেসক্লাব কাউনিয়ার সভাপতি নিতাই রায়, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সাংবাদিক মিজানুর রহমান, জুলহাস হোসেন সোহাগ সহ উপজেলার কর্মরত সকল সাংবাদিকবৃন্দ।
Related