1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বদরগঞ্জে বিষাক্ত রেকটিফায়েড স্পিরিট পান করে প্রাণ হারালেন ৩ জন | দৈনিক সকালের বাণী
বুধবার, ১০ জুন ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: বদরগঞ্জে বিষাক্ত রেকটিফায়েড স্পিরিট পান করে প্রাণ হারালেন ৩ জন

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১৮৭ জন দেখেছেন
নিহত
নিহত

বিষাক্ত রেকটিফায়েড স্পিরিট পান করে দুই ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার ঘটনাটি ঘটেছে রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের শ্যামপুর এলাকায়। নিহতরা হলেন, গোপালপুর ইউনিয়নের বসন্তপুর এলাকার আমিরুল ইসলামের ছেলে আলমগীর হোসেন (৪০) এবং রফিকুল ইসলামের ছেলে সোহেল মিয়া (৩২)।

মৃত্যু ও তথ্য নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার ও সদর থানার ওসি আব্দুল গফুর।

সোমবার দুপুরের দিকে ঘটনাটি জানাজানি হলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এর আগে গত  রবিবার মধ্যরাতে নিজ নিজ বাড়িতে তাদের মৃত্যু হয়। পুলিশ জানায়, এ ঘটনায় জয়নুল আবেদীন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের শ্যামপুর চিনিকল এলাকায় দীর্ঘদিন ধরে বিষাক্ত রেকটিফায়েড স্পিরিট ও চোলাই মদের অবৈধ ব্যবসা করেন কয়েকজন মাদক ব্যবসায়ী। প্রায় প্রতি বছরই নিষিদ্ধ এসব মাদকদ্রব্য পান করে মৃত্যুর ঘটনা ঘটে থাকলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়না। রবিবার রাতে কিসামত বসন্তপুর এলাকার কয়েকজন মাদকসেবী নয়াপাড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে জয়নুল আবেদীনের কাছ থেকে রেকটিফায়েড স্পিরিট ক্রয় করে  সেবন করেন।

এদের মধ্যে ওই ঘটনায় নিহত হন বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের পূর্ব শিবপুর গ্রামের সোহেল মিয়া (৩০), আলমগীর হোসেন (৪০) ও সদর উপজেলার শ্যামপুর শাহ পাড়ার জেনতার আলী (৪১)। বিষয়টি গোপন রাখতে লোকচক্ষুর আড়ালে নিজ বাড়িতে তাদের চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হলেও রাতেই তাদের মৃত্যু হয়। সোমবার এলাকায় জানাজানি হয়।

গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম জানান, শ্যামপুর এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ মাদক বেচাকেনা চললেও তা বন্ধে কার্যকর উদ্যোগ দেখা যায়নি। এ বিষয়ে একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হলেও আশানুরূপ ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তিনি মাদক কারবারীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অভিযান চালানোর জোর দাবি জানান।

বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার বলেন, বিষাক্ত মাদক সেবনের ফলে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রচলিত আইনে মামলা হয়েছে , একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )