


আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের স্বতন্ত্র তালা প্রতীকের এমপি প্রার্থী বাংলাদেশ সেনাবাহিনীর অব: লে: কর্নেল আসাদুল ইসলাম আজাদের নির্বাচনী পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকেলে টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভার চালাষ এলাকায় কর্নেল আজাদ সমর্থক গোষ্ঠীর আয়োজনে তিনি পথ সভা ও ধনবাড়ী বাজারের চালাষ চৌরাস্তা এলাকায় ভোট প্রাথনা করে গণসংযোগ করেন।
পথসভায় কর্নেল আজাদ সমর্থক গোষ্ঠীর নেতা আমির হোসেন খোকার সঞ্চালনায় বক্তব্য দেন, এমপি প্রার্থী বাংলাদেশ সেনাবাহিনীর অব: লে: কর্নেল আসাদুল ইসলাম আজাদ, কর্নেল আজাদ সমর্থক গোষ্ঠীর নেতা কামরুল হাসান টুটুল, মীরা খন্দকার, ইউপি সদস্য শাজাহান আলী সাজু, সাবেক ইউপি সদস্য আবুল কালাম আজাদ, খোকন মন্ডল, মোজাম্মেল হকসহ অন্যান্যরা।
এমপি প্রার্থী অব: লে: কর্নেল আজাদ পথসভায় তিনি তার বক্তব্যে বলেন, মধুপুর-ধনবাড়ী দুই উপজেলায় তরুণ যুবক-যুবতীদের বেকার সমস্যা নিরসনে টেকিনক্যাল কলেজ প্রতিষ্ঠিত করে বিভিন্ন ধরণের টেকনিক্যাল প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। তাই আগামী নির্বাচনে তালা প্রতীকে ভোট প্রার্থণা করে বলেন, জনগনের উন্নয়নে তালা প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছি। সুষ্ঠ ও শান্তি পূর্ণ নির্বাচন প্রত্যাশা করছি প্রশাসন সহ নির্বাচন কমিশনের কাছে।
তবে, আমি যদি এমপি হতে পারি তাহলে মধুপুর ধনবাড়ীর জনগণের সকল সমস্যা সমাধানে পদক্ষেপ নেয়া হবে। সভায় অ্যাডভোকেট মোহাম্মদ আলীর প্রায় দুই শতাধিক কর্মী সমর্থক কর্নেল আজাদ সমর্থক গোষ্ঠীতে যোগদান করেন। এসময় তার কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।