1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
আসুন যুবকদের সাথে নিয়ে দূর্নীতি মুক্ত সমাজ গড়ি-এটিএম আজাহারুল ইসলাম | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

আসুন যুবকদের সাথে নিয়ে দূর্নীতি মুক্ত সমাজ গড়ি-এটিএম আজাহারুল ইসলাম

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ১৪৭ জন দেখেছেন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর অন্যতম কেন্দ্রীয় নায়েবে আমীর এবং রংপুর-২ বদরগঞ্জ-তারাগঞ্জ নির্বাচনী এলাকার জামায়াতে ইসলামী মনোনিত জাতীয় সংসদ সদস্য পদপ্রর্াাথী এটিএম আজাহারুল ইসলাম বলেছেন, বাংলাদেশকে সুখী সমৃদ্ধশালী ইনসাফ ভিত্তিক উন্নত দেশ গড়তে আসুন যুবকদের সাথে নিয়ে সবাই মিলে দূর্নীতি মুক্ত নতুন সমাজ গড়ে তুলি। তিনি বলেন যুবকরাই দেশের উত্তরনে চালিকা শক্তি। তারাই পারে এদেশকে সত্য ও সুন্দরের নতুন পথের দিশা দিতে। যুবসমাজের দেশপ্রেম আর আন্তরিক প্রচেষ্টা ছাড়া উন্নত বাংলাদেশ গড়া সম্ভব নয়।

এটিএম আজাহারুল ইসলাম বলেন, ২৪’শের জুলাই বিপ্লবে এদশের যুবসমাজ এবং ছাত্র-জনতার অবস্মরনীয় আত্নত্যাগ আর রক্তের বিনিময়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়ে ফ্যাসিষ্ট মুক্ত বাংলাদেশে লাভ করেছি। আমি মিথ্যা মামলায় মৃত্যুদন্ড মাথায় নিয়ে ১৪ বছর জালিমের কারাগারে বন্দি ছিলাম। সেখান থেকে জুলাই বিপ্লবের পরিনতিতে ন্যয় বিচার পেয়ে মুক্তি লাভ করেছি। এই স্বাধীনতা আর দেশের সার্বভৌমত্ব ধরে রাখতে আসুন ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে সেই যুব সমাজকে সাখে নিয়ে র্দুনীতিমুক্ত একটি উন্নত ইনসাফ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গড়ে তুলি। মহান আল্লাহ রাব্বুল আল আমীন আমাদের কাংখিত বিজয়ের জন্য সঠিক বুঝ দান করুন। এ লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ১০ দলীয় জোটের প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করুন।

তিনি গতকাল মঙ্গলবার দুপুরে রংপুর-২ বদরগঞ্জ-তারাগঞ্জ নির্বাচনী এলাকার বদরগঞ্জ উপজেলার পৌরসভার স্থানীয় শাহাপুর মাঠে জামায়াতে ইসলামী যুব বিভাগ আয়োজিত এক বিরাট নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। জামায়াতে ইসলামীর বদরগঞ্জ উপজেলা আমীর মুহাম্মদ কামরুজ্জামান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় বিশেষ অতিথি ছিলেন রংপুর জেলা জামায়াতের শুরা সদস্য শাহ্ মোহাম্মদ হান্নান খান, বদরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর শাহ্ মুহাম্মদ রুস্তম। উপজেলা সেক্রেটারী মাওলানা মিনহাজুল ইসলাম, রংপুর জেলা যুব বিভাগের সভাপতি মুস্তাক আহমেদ, ইসলামী ছাত্র শিবির রংপুর জেলা শাখা সভাপতি মোহাম্মদ ফিরোজ মাহমুদ, বদরগঞ্জ উপজেলা যুব বিভাগের সভাপতি উপাধ্যক্ষ মোহাম্মদ মাসুদ হাসান রানা, ইসলামী ছাত্র শিবির বদরগঞ্জ উপজেলা শাখা সভাপতি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। শেষে শাহাপুর মাঠ থেকে যুব বিভাগ আয়োজিত একটি বিরাট নির্বাচনী শোভাযাত্রা বের হয়ে বদরগঞ্জ পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এসময় জামায়াতে ইসলামী এবং ১০ দলিয় জোটের উপজেলা নেতৃবৃন্দ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

এছাড়া এটিএম আজাহারুল ইসলাম এই নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখাসহ বদরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ভোটারদের সাথে কুশল বিনিময় করেন। এসময় তিনি বলেন, আমি আগামী সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনিত জাতীয় সংসদ সদস্য পদপ্রর্াাথী। ঐ নির্বাচনে দেশ গড়ার লক্ষ্যে সকলকে দাঁড়িপাল্লা প্রতিকে ভোট দেয়ার জন্য তিনি উদাত্ত আহবান জানান।

এটিএম আজাহারুল ইসলাম বলেন- সমাজ ও রাষ্ট্রের উন্নয়ন কর্মকান্ডে সক্রিয় অংশগ্রহনের মাধ্যমেই দেশের কল্যান নিহিত। এজন্য উচ্চ শিক্ষা গ্রহন ও অধিকার নিশ্চিত করে আমাদের আত্ননির্ভরশীল হয়ে গড়ে উঠতে হেেব। এর মাধ্যমে সমাজ ও রাষ্ট্র কল্যানের পথে এগিয়ে যাবে। জনসভায় এটিএম আজাহারুল ইসলাম বলেন, আমাদের সৎ নেতৃত্ব, দেশপ্রেম এবং উন্নত চরীত্রের মাধ্যমে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। আমরা সমাজ ও রাষ্ট্রে আল্লাহর র্নিদেশিত কল্যানের পথে সততার সাথে জনগনের আমানত সঠিক ভাবে সংরক্ষন ও ব্যবহার করবো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )