1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কাউনিয়ায় ভুয়া মামলায় ঋন গৃহীতা গ্রেফতার | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন

কাউনিয়ায় ভুয়া মামলায় ঋন গৃহীতা গ্রেফতার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ২৭৬ জন দেখেছেন

রংপুরের কাউনিয়ায় ভুয়া মামলায় ঋণ গৃহীতা রিনা বেগম নামে এক নারীকে হরয়ানী ও গ্রেফতার করার অভিযোগ উঠেছে বেসরকারি ঋনদান সংস্থা ইএসডিও এনজিও কর্তৃপক্ষের বিরুদ্ধে। ভুক্তভোগী ওই নারী ভুয়া মামলাকারীর বিচার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার কাছে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে বলা হয়েছে, উপজেলার বালাপাড়া ইউনিয়নের গংগানারায়ন গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী রিনা বেগম অভাবেব সংসারে স্বচ্ছলতা আনতে আমি ২০২৩ সালের ডিসেম্বরে ইএসডিও কাউনিয়া উপজেলা শাখায় ঋন চুক্তিপত্র মোতাবেক একলাখ টাকা ঋন নেয়। সেই সময় ইএসডিওর শাখা ব্যবস্থাপক তার নামীয়ও জনতা ব্যাংক একাউন্টের ফাঁকা চেকের পাতা জমা নেয়।

সেই ঋনের টাকা কিস্তিতে পরিশোধ করেন তিনি। পূর্বের ঋন পরিশোধের পর ২০২৫ সালে ১৮ মে ৪৯ হাজার টাকা ঋন নেয় রিনা বেগম এবং কিস্তিতে ঋনের টাকা জমা দেয় রিনা বেগম। চলতি ২০ জানুয়ারীতেও তিনি ইএসডিও কাউনিয়া শাখায় কিস্তির সাড়ে চার হাজার টাকা জমা দেন তিনি। কিন্তু ইএসডিও রংপুর জোন কর্তৃপক্ষ ও কাউনিয়া উপজেলা শাখা ব্যবস্থাপক তাদের কাছে জমা রাখা রিনা বেগমের জনতা ব্যাংক একাউন্টের ফাঁকা চেকের একটি পাতায় ২৩/০২/২০২৫ ইং তারিখ বসিয়ে এবং চেকে ৫৬ হাজার টাকা উল্লেখ করে জনতা ব্যাংক কাউনিয়া শাখায় ইএসডিও এনজিওর একাউন্টে জমা করেন। কিন্তু ব্যাংকে আমার একাউন্টে টাকা না থাকায় ব্যাংক কর্তৃপক্ষ ২৯/০৭/২০২৫ইং তারিখে চেকটি ডিজঅনার করেন। এরপর ২৯/০৯/২০২৫ ইং তারিখে ইএসডিও রংপুর জোনের সহকারী আইন সহায়তাকারী আরিফ ইফতেখার বাদী হয়ে রিনা বেগমের বিরুদ্ধে রংপুর আদালতে চেক ডিজঅনার মামলা দায়ের করেন।

ইএসডিও কতৃপক্ষ মামলার বিষয়টি গোপন রাখে ঋন গৃহীতা রিনা বেগমের কাছে। আদালতে হাজির না হওয়ায় ভুক্তভোগী নারীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী হয়। পরে গত শনিবার দিবাগত রাতে রিনা বেগমকে বাড়ি থেকে গ্রেফতার করে রবিবার আদালতে পাঠায় কাউনিয়া থানা পুলিশ। ওইদিন রিনা বেগমকে জামিন দেয় আদালত। ভুক্তভোগী রিনা বেগম বলেন, তিনি গত বছরের ১৮ মে ইএসডিও এনজিও থেকে ৪৯ হাজার টাকা ঋণ নেন। কিস্তিও দিচ্ছেন। কিন্তু ইএসডিও কর্তৃপক্ষ আমার চেক প্রদানের ২৩/০২/২০২৫ ইং তারিখ দেখিয়ে আমার বিরুদ্ধে ভুয়া চেক ডিজঅনার মামলা দায়ের করে। আমার স্বামী প্রায় ১৮ হাজার টাকা খরচ করে আমাকে জামিন করিয়েছে। তিনি বলেন, ভুয়া মামলায় তিনি গ্রেফতার হওয়ায় আর্থিক ক্ষতিগ্রস্থ এই এলাকায় সম্মানহানি হয়েছেন। এ ঘটনার তিনি বিচার চেয়ে গতকাল বুধবার ইউএনওর দপ্তরে লিখিত অভিযোগ করেছেন। হয়রানি মুলক ভুয়া মামলায় স্ত্রী গ্রেফতারের ঘটনায় আক্ষেপের সুরে অভিযোগ করে ভুক্তভোগীর স্বামী শহিদুল ইসলাম বলেন, এমন ঘটনা যে আর কোন ঋন গৃহীতার সাথে না ঘটে, প্রশাসন তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে এই দাবি জানাই।

এ ব্যাপারে মামলার বাদীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোন বন্ধ থাকায় এ বিষয়ে মন্তব্য নেয়া সম্ভব হয়নি। তবে ইএসডিও কাউনিয়া শাখা ব্যবস্থাপক আরিফ হোসেন বলেন, ঋন গ্রহীতা রিনা বেগম ঠিকভাবে কিস্তির টাকা জমা না করায় উদ্ধতন কর্তৃপক্ষের অনুমতিক্রমের মামলা দায়ের করা হয়েছে। তবে ঋন প্রদানের তিন মাস আগের তারিখ উল্লেখ কৃত চেক ব্যাংকে জমা দিয়ে ডিজঅনার করার বিষয়ে জোনাল অফিস সবই জানেন। তবে জোনাল ম্যানেজার ব্যাংকে ডিজঅনার হওয়া চেকে উল্লিখিত তারিখ বিষয়ে কিছুই জানেন না। তিনি খোঁজ নিয়ে পরে জানাতে চেয়েছেন। তবে ভুয়া চেক ডিজঅনার মামলায় হয়রানি ও গ্রেফতার বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা। তিনি বলেন, এমন ঘটনা যেন আর কারো সাথে না ঘটে এনজিও শাখা ব্যবস্থাপককের কাছ থেকে শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে|

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )