1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
অঙ্গীকারে জনগনের মুখোমুখি অনুষ্ঠানে রংপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থীরা  | দৈনিক সকালের বাণী
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

কল্যাণমূলক শাসন ব্যবস্থা প্রণয়ন: অঙ্গীকারে জনগনের মুখোমুখি অনুষ্ঠানে রংপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থীরা 

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ১০৩ জন দেখেছেন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-১ আসনে সংসদ সদস্য (এমপি) সকল প্রার্থীদের নিয়ে জনগণের মুখোমুখি অনুষ্ঠানটি ৩১ জানুয়ারি (শনিবার) গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
সুজন-সুশাসনের জন্য নাগরিক উপজেলা কমিটির আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী মোকাররম হোসেন সুজন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী রায়হান সিরাজী, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী এটিএম গোলাম মোস্তফা বাবু, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ – এর মনোনীত  প্রার্থী মো.আনিছুর রহমান আনাস ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) মনোনীত প্রার্থী  আহসানুল আরেফিন।
জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। জাতীয় সংগীত পরিবেশন শেষে  অনুষ্ঠান ও  সুজনের উপজেলা কমিটির সভাপতি অধ্যক্ষ নূরন নবী শুভেচ্ছা বক্তব্য রাখেন। প্রার্থীরা  নিজেদের প্রত্যাশার কথা জনগণের সামনে তুলে ধরেন ও জনগণের প্রশ্নের উত্তর দেন এবং অঙ্গীকারনামা স্বাক্ষর করে। পরে  সম্প্রীতি ও সৌহার্দ্যের সম্পর্ক বজায় রাখতে নিদর্শন হিসেবে একে  অপরের হাতে হাত রেখে জনগণের সামনে অঙ্গীকার করেন। অঙ্গীকারে প্রার্থীরা বলেন, নির্বাচিত হলে এলাকা দুর্নীতিমুক্ত, কার্যকরী জনসেবা কল্যাণমূলক শাসন ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে যথাযথ পদক্ষেপ গ্রহন করবে । দায়িত্ব পালনে স্বজনপ্রীতি ও দলীয়করণ প্রশ্রয় দিবেন না।
এছাড়া পরাজিত হলে গণরায় মাথা পেতে নিবেন এবং বিজয়ীকে জনসেবা নিশ্চিতে  সর্বাত্মক সহযোগিতা ও বিজয়ী প্রার্থী পরাজিত প্রার্থীকে আলিঙ্গনের মাধ্যমে বরণ করে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপস্থিত জনগণ শপথ বাক্য পাঠ করেন, তারা যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করবেন কালো টাকার বিনিময়ে ভোট দিবেন না।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, রংপুর জেলা সুজনের সভাপতি অধ্যক্ষ ফকরুল আনাম বেঞ্জু, সাধারণ সম্পাদক নাছিমা আমিন, গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আঁখের মিঞা। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মহানগর সুজনের সাধারণ সম্পাদক গোলাম সাজ্জাদ স্বাধীন, উপজেলা সুজনের সদস্য সুজন আহম্মেদ, খাদেমুল ইসলাম ইমন, ইয়ুথ মেহজাবীন মৌ। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন সুজনের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, ইয়ুথ সদস্যবৃন্দ, দি হাঙ্গার প্রজেক্ট এর এরিয়া কো-অর্ডিনেটর মো. শামসুদ্দিন।
গঙ্গাচড়ার সাধারণ শিক্ষার্থী আহাদ বলেন, সুজন – সুশাসনের জন্য নাগরিক কতৃক আয়োজিত অনুষ্টানে রংপুর -১  গঙ্গাচড়া আসনের  প্রায় ৪ লক্ষ ভোটারের প্রত্যাশা ও প্রাপ্তির বিষয়গুলো শুধু দশটি প্রশ্নের মাধ্যমে উঠে সম্ভব নয় । সুজনের এই আয়োজনে প্রার্থীদের অঙ্গীকার বাস্তবে কতটা প্রায়োগিক কিংবা কতটা কার্যকরী? পাশাপাশি আহাদ বলেন, ভবিষ্যতে সুজন – সুশাসনের জন্য নাগরিক  আরো বাস্তব ও প্রয়োগিক বিষয় নিয়ে কাজ করবে বলে বিশ্বাস করি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )