1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
হিমি গাইবেন গান, মডেল তৌসিফ | দৈনিক সকালের বাণী
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

হিমি গাইবেন গান, মডেল তৌসিফ

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০৮ জন দেখেছেন

ছোটবেলার গায়িকা হওয়ার স্বপ্ন এবার পূর্ণাঙ্গ রূপ পাচ্ছে অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমির। ভালোবাসা দিবস উপলক্ষে সাউন্ডটেকের ব্যানারে প্রকাশ পাচ্ছে তার প্রথম মৌলিক গান ‘দুজন দুজনার’।
কবির বকুলের লেখা ও পুলক অধিকারীর সুরে গানটিতে হিমির সঙ্গে কণ্ঠ দিয়েছেন শিল্পী রাফি। সৈকত রেজার নির্দেশনায় এই গানের ভিডিওতে হিমির সঙ্গে মডেল হয়েছেন জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব।

কচি-কাঁচার মেলা ও ছায়ানটে গান শিখে বড় হওয়া হিমি অভিনয়ে ব্যস্ত হলেও গানের চর্চা ছাড়েননি। এর আগে নাটক ও ‘ইত্যাদি’তে গান গেয়ে প্রশংসিত হয়েছেন তিনি।
এ নিয়ে হিমি বলেন। প্রতিবছর ভালোবাসা দিবসে আমার নাটক মুক্তি পেলেও এবারই প্রথম গান মুক্তি পাচ্ছে। আমি ভীষণ রোমাঞ্চিত। আশা করছি দর্শকদের ভালো লাগবে। জানা গেছে, শুক্রবার সাউন্ডটেক মিউজিকের ইউটিউব চ্যানেলে গানটি অবমুক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )