1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
টুকটাক গান গাইতে পারি : তানিয়া বৃষ্টি | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

টুকটাক গান গাইতে পারি : তানিয়া বৃষ্টি

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৭ জন দেখেছেন

ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী জানিয়েছেন, শুধু অভিনয় নয়, গানের জগতেও রয়েছে তার গভীর সংযোগ। সঠিক সময়ের অভাবে নিজের মৌলিক গান প্রকাশ করতে না পারলেও, এবার সেই পরিকল্পনা নিয়ে গুরুত্বের সঙ্গে ভাবছেন তিনি।

সাক্ষাৎকারে নিজের সংগীত প্রতিভা নিয়ে তানিয়া বৃষ্টি বলেন, গান নিয়ে সব সময়ই এরকম মনে হতো যে, একটু সময় পেলে বা নাটকের ব্যস্ততা কমলে গান নিয়ে কিছু একটা করবো। নিজের অরিজিনাল গান বের করার জন্য একটা উদ্যোগ নেবো এমনটা ভেবেই অনেকগুলো বছর কেটে গেছে। কিন্তু কখনোই সেভাবে সময় হয়ে ওঠেনি।

তবে দীর্ঘ প্রতীক্ষার পর নিজের নাটকে কণ্ঠ দেওয়া এবং ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে গান গাওয়ার পর থেকেই দর্শক মহলে তার এই প্রতিভার খবর পৌঁছাতে শুরু করে। তানিয়া বলেন, যখন নিজের নাটকে একটি মৌলিক গান গাইলাম এবং ইত্যাদিতে গাইলাম, তখন অল্প-স্বল্প মানুষজন জেনেছে যে আমি টুকটাক গান গাইতে পারি।

গানের প্রতি এই অনুরাগ কোনো আকস্মিক শখ নয়, বরং ছোটবেলা থেকেই প্রথাগত শিক্ষার ফল। তার কথায়, আমি প্রফেশনালি ছোটবেলা থেকেই গান শিখেছি ছায়ানট এবং কচি-কাচার মেলায়। সেখান থেকেই আসলে আমার গানের উৎপত্তি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )