1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রাণীশংকৈলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন

রাণীশংকৈলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৫ জন দেখেছেন
ঠাকুরগাঁও রাণীশংকৈলে সংগীতা রাণী (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে  উপজেলার লেহেম্বা ইউনিয়নের রানী ভবানীপুর গ্রাম থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত সংগীতা রাণী ওই এলাকার মোহন চন্দ্র রায়ের স্ত্রী।
স্থানীয়রা জানান, সংগীতা রাণীর  স্বামী সকালে  কাজে বেরিয়ে যাওয়ার পর সংগীতা রাণী সন্তানদের স্কুলে পৌঁছে দিয়ে বাড়িতে ফেরেন। পরে তার মেয়ে স্কুল থেকে ফিরে অনেক ডাকাডাকি করেও তার মায়ের সাড়া না পেয়ে দরজা খুলে মাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে মেয়ের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে,স্থানীয়রদের খবরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। এ সময় মরদেহের পাশে থাকা চিরকুট , যেখানে লেখা ছিল— “ বাবা আমি জীবনে একটা বড় ভুল করে ফেলেছি  সেই ভুলের কোনো ক্ষমা নাই। তাই আমি আর বাঁচতে চাই না। আমার সেই ভুলের শাস্তি মৃত্যু।  তাই আমি মরে গেলাম আমার মরার জন্য কেউ দাই নয়।”
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )