


রংপুরের কাউনিয়া উপজেলা ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানার সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নজমুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া আকতার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি, উপজেলা জামায়তের ইসলামি বাংলাদেশ আমীর আব্দুস সালাম সরকার, উপজেলা এমসিপির প্রধান সমন্বয়ক সাইদুল ইসলাম, সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন সভায় দিবসগুলো যথাযথ মর্যাদায় উদযাপনের জন্য জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, কুচকাওয়াজ, দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
এ সময় বক্তারা বলেন, ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস বাঙালি জাতির ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন।
তাই দিবসগুলো যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য সকলের সম্মিলিত উদ্যোগ ও অংশগ্রহণ প্রয়োজন। সভা শেষে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।