1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারীতে ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র‌্যালি ও মানববন্ধন | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

নীলফামারীতে ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র‌্যালি ও মানববন্ধন

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১৪৮ জন দেখেছেন
বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে দ্রব্যমুল্যের উর্দ্ধগতির প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন হয়েছে কনজুমারস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(ক্যাব) এর উদ্যোগে। রবিবার দুপুরে (১৫মার্চ) জেলা শহরের চৌরঙ্গি মোড়ে ঘন্টাব্যাপী এই মানববন্ধনে বিভিন্নজন অংশ নেন।
এতে সভাপতিত্ব করেন ক্যাব নীলফামারীর সভাপতি আল আমিন।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মশিউর রহমান ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আজহারুল ইসলাম রাজা, কণ্ঠশিল্পি ফারুক ভুইয়া, কুখাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, ফুলতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুল হক, ক্যাব জলঢাকা উপজেলা সভাপতি এমদাদুল হক, শিক্ষানবিশ আইনজীবী রেজাউল ইসলাম প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, কতিপয় অসাধু ব্যবসায়ীর সিন্ডিকেটের ফলে দ্রব্যমুল্যের উর্দ্ধগতি হচ্ছে। এই কারসাজির সাথে ব্যবসায়ী সিন্ডিকেট জড়িত। প্রশাসনের কাছে আহবান থাকবে সাধারণ মানুষকে জিম্মি করে যেন মুল্য বৃদ্ধি করা না হয়। মানববন্ধনের আগে একটি র‌্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )