1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সবজি সংরক্ষণে স্মার্ট এগ্রোটেকে চীনা প্রতিনিধি দলের সেমিনার | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

সবজি সংরক্ষণে স্মার্ট এগ্রোটেকে চীনা প্রতিনিধি দলের সেমিনার

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ২৯ জন দেখেছেন
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 33;
বাংলাদেশের আধুনিক কৃষি প্রযুক্তি খাতে অগ্রণী ভূমিকা রাখা প্রতিষ্ঠান স্মার্ট এগ্রো টেক পরিদর্শন ও সবজি সংরক্ষণে সঠিক স্টোরেজ পদ্ধতি বিষয়ে সেমিনার করেছেন চীনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। সোমবার (৩০ মার্চ) বিকেলে উপজেলার জায়গীর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটির কার্যক্রম ঘুরে দেখে তারা সন্তোষ প্রকাশ করেন এবং সেমিনারে অংশগ্রহন করেন।
পরিদর্শনকালে প্রতিনিধি দলটি স্মার্ট এগ্রো টেকের বিভিন্ন কৃষি প্রকল্প, আধুনিক যন্ত্রপাতির ব্যবহার, স্মার্ট ফার্মিং পদ্ধতি এবং গবেষণা ও উন্নয়ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা নেন। বিশেষ করে প্রযুক্তিনির্ভর উন্নত চারা ব্যবস্থাপনা এবং টেকসই কৃষি চর্চার প্রয়োগ তাদের দৃষ্টি আকর্ষণ করে।

এ সময় উভয় পক্ষের মধ্যে কৃষি প্রযুক্তি বিনিময়, দক্ষতা উন্নয়ন এবং সম্ভাবনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। চীনা প্রতিনিধি দল বাংলাদেশের কৃষি খাতে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং উৎপাদনশীলতা উন্নয়নে স্মার্ট এগ্রো টেকের ভূমিকার প্রশংসা করেন।

চীনা প্রতিনিধি দলটিতে ছিলেন মিশন লিডার ও  প্রিন্সিপাল ন্যাচারাল রিসার্চ এ্যান্ড এগ্রিকালচার ইকোনমিকস সিংগো কিমুরা, কো-মিশন লিডার এ্যান্ড প্রিন্সিপাল ইকোনমিস্ট তাকাশি ইয়ামানো, এসোসিয়েট ওয়াটার রিসোর্স অফিসার মোঃ সোহেল রানা, সিনিয়র প্রাইভেট ডেভেলপমেন্ট অফিসার আজিজুল কাদির এবং সিনিয়র এগ্রিকালচার স্পেশালিষ্ট নূর খন্দকার।

এছাড়াও রাজশাহী আরডিএডিপির প্রকল্প পরিচালক এস এম হাসানুজ্জামান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ সিরাজুল ইসলাম, মিঠাপুকুর উপজেলা কৃষি অফিসার মোঃ লোকমান হেকিম উপস্থিত ছিলেন।

স্মার্ট এগ্রো টেকের চেয়ারম্যান আবু সাঈদ বলেন, আমাদের মিঠাপুকুর সবজির জন্য বিখ্যাত। সবজি দীর্ঘসময় তাজা রাখতে সঠিক স্টোরেজ পদ্ধতি অত্যান্ত জরুরী। তাই সবজি সংরক্ষণের জন্য স্টোরেজ নির্মাণের লক্ষে স্মার্ট এগ্রো টেকে আয়োজিত একটি সেমিনারে চীনা প্রতিনিধি দল ও কৃষি কর্মমর্তাগণ অংশগ্রহন করেন। স্টোরেজ নির্মাণ হলে নতুন করে অনেক কৃষি উদ্যোক্তা তৈরী হবে। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।

উল্লেখ্য, স্মার্ট এগ্রো টেক দীর্ঘদিন ধরে আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি সম্প্রসারণে কাজ করে যাচ্ছে এবং কৃষকদের আধুনিক চারা বিপনন ও স্মার্ট কৃষিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )