মঙ্গলবার দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়
পরে সেখানে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ মেলা।
বাংলা বর্ষবরণের অংশ হিসেবে বাঙালির ঐতিহ্যবাহী পান্তা, মাছ ও আলু ভর্তার আয়োজন করা হয়, যা উৎসবে ভিন্ন মাত্রা যোগ করে এছাড়া অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নৃত্য, গান ও কবিতা আবৃত্তির মাধ্যমে বাঙালির সংস্কৃতি তুলে ধরেন।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা বলেন, এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে বাংলা সংস্কৃতির সাথে পরিচিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আরও বলেন, নতুন বছর নতুন প্রত্যয়ে শুরু হোক। সকল ভেদাভেদ ভুলে শান্তিপূর্ণ ও সম্প্রীতির কাউনিয়া গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে