1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কাউনিয়ায় যুবকের মরদেহ উদ্ধার | দৈনিক সকালের বাণী
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

কাউনিয়ায় যুবকের মরদেহ উদ্ধার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১৫ জন দেখেছেন
রংপুরের কাউনিয়া উপজেলার মীরবাগ এলাকার ড্রাইভার পাড়ায় সাগর মিয়া নামের  এক যুবক আত্মহত্যা করেছেন। শনিবার (১৮ এপ্রিল) সকালে নিজ শয়নকক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সাগর মিয়া উপজেলার  কুশা ইউনিয়নের  ড্রাইভার  পাড়া এলাকার আজগর আলীর ছেলে।
স্থানীয়ও  পারিবারিক সূত্রে জানা গেছে  , শুক্রবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে খাবার গ্রহণ শেষে সাগর মিয়া নিজ কক্ষে ঘুমাতে যান। শনিবার সকালে তাকে নাস্তার জন্য ডাকাডাকি করা হলেও কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা।
খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হন এবং পুলিশে খবর দেওয়া হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিক চাপ সহ্য করতে না পেরে তিনি এ ঘটনা ঘটিয়েছেন। তবে আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )