1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
মিঠাপুকুরে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

মিঠাপুকুরে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১৮ জন দেখেছেন
রংপুরের মিঠাপুকুরে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (১৮ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের পাগলারবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার সখীপুর গ্রামের তালেব উদ্দিন (৬০) ও মিলন (৩৫) নামে দুই কৃষক স্থানীয় একটি পুকুরে মাছ ধরতে যায়। আকাশ খারাপ হয়ে আসলে পুকুরের পাশে একটি টিনের ছাউনিতে অবস্থান করছিলেন। হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে সেই ছাউনিতে থাকা ওই দুই কৃষকসহ অন্তত ১২ জন বজ্রপাতের শিকার হয়। পরে স্থানীয় লোকজন এসে ফায়ার সার্ভিসে খবর দেয়।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই আশংকাজনক অবস্থায় তালেব উদ্দিন ও মিলন সহ আহতদের এ্যাম্বুলেন্স যোগে হাসপাতালে নিয়ে গেলে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসকরা তালেব উদ্দিন ও মিলনকে মৃত ঘোষণা করেন। আহতরা মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।

মিঠাপুকুর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মোঃ আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থলে পৌছার আগেই স্থানীয়রা আহতদের হাসপাতালে পাঠায়। আমরা সেখান থেকে উপজেলা হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক ২ জন মৃত্যুর বিষয়টি জানান। এছাড়াও ৩ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অন্যান্য আহতদের রংপুরে রেফার্ড করা হয়েছে কিন্তু আমরা কোন তথ্য পাইনি।

মর্মান্তিক এই ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাতাশে ভেসে আসছে কান্নার শব্দ। স্তব্দ হয়ে গেছে পুরো এলাকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )