1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ঘোড়াঘাটে ধান কর্তন ও সজিনা চারা রোপণের উদ্বোধন করলেন সমাজকল্যাণমন্ত্রী | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

ঘোড়াঘাটে ধান কর্তন ও সজিনা চারা রোপণের উদ্বোধন করলেন সমাজকল্যাণমন্ত্রী

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ১৫ জন দেখেছেন

দিনাজপুরের ঘোড়াঘাটে ব্রি-ধান ৮৮ জাতের ধান কর্তন এবং পতিত জমিতে তাল ও সজিনা ডাঁটার চারা রোপণের উদ্বোধন করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ.জেড.এম জাহিদ হোসেন, এমপি।

গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫ টায় উপজেলার ওসমানপুর হিলিমোড় এলাকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঘোড়াঘাটের আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি ধান কর্তন এবং তাল ও সজিনা চারা রোপণের উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, উন্নত জাতের ধান চাষের মাধ্যমে কৃষকের উৎপাদন বৃদ্ধি ও আর্থিক স্বাবলম্বিতা অর্জন সম্ভব। পাশাপাশি পরিবেশ রক্ষা ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক বৃক্ষরোপণের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিন, সহকারী পুলিশ সুপার আ.ন.ম নিয়ামত উল্লাহ, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রফিকুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন মিয়া, ঘোড়াঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, আবু সাইদ মিয়া, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন সহ উপজেলা ও পৌর বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ, পৌরসভা ব্লকে দায়িত্বরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা রেবেকা সুলতানা, কৃষক এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা জানান, ব্রি-ধান ৮৮ একটি উচ্চফলনশীল জাত। এ বছর ঘোড়াঘাটে প্রায় ৯ হাজার ১০০ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে এবং আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলনের আশা করা হচ্ছে। শেষে মন্ত্রী উপজেলার তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়ন কার্যক্রমেরও উদ্বোধন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )