1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ঘোড়াঘাটে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

ঘোড়াঘাটে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৩৫ জন দেখেছেন

দিনাজপুরের ঘোড়াঘাটে কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা, উদ্যোক্তা সৃষ্টি ও গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করার লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঘোড়াঘাট এর আয়োজনে “পার্টনার কংগ্রেস-২০২৬” অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” কর্মসূচির আওতায় এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল আল মামুন কাওসার শেখ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা উপ-পরিচালকের কার্যালয় দিনাজপুর এর জেলা প্রশিক্ষণ অফিসার শাহ আলম মিয়া।

এসময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুজ্জামান, অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ খাদিজাতুল কুবরা, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মাহমুদা আক্তার, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুস সবুরসহ পার্টনার কংগ্রেস স্কুলের সভাপতি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।

 

বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার মাধ্যমে উৎপাদন বৃদ্ধি, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং কৃষকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। পাশাপাশি পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন ও জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান। এতে উপজেলার বিভিন্ন এলাকার কৃষক, কৃষি উদ্যোক্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে অতিথিরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঘোড়াঘাট কর্তৃক আয়োজিত পার্টনার কংগ্রেসের বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )