1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
হজে পাঠানোর নামে অর্থ আত্মসাৎ কাউনিয়ায় কলেজ শিক্ষক গ্রেফতার | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন

হজে পাঠানোর নামে অর্থ আত্মসাৎ কাউনিয়ায় কলেজ শিক্ষক গ্রেফতার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ২০ জন দেখেছেন
রংপুরের কাউনিয়ায় হজে লোক পাঠানো ও চাকুরী দেয়ার নামে প্রতারনার একাধিক মামলায় কলেজের এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার (১৬ মে) তাকে মামলার গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠায় পুলিশ। এরআগে শুক্রবার দিনগত গভীর রাতে রংপুর মহানগর এলাকায় ভাড়া বাড়ী থেকে তাকে আটক করা হয়। গ্রেফতার মোহাম্মদ আলী বাবু, উপজেলার কুর্শা ইউনিয়নের গধাদর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে এবং ওই এলাকার মীরবাগ কলেজের প্রভাষক।
কাউনিয়া থানার এসআই ব্রজ গোপাল কর্মকার জানান, স্থানীয় কলেজের প্রভাষক মোহাম্মদ আলী বাবু প্রতারনা করে বিভিন্ন এরাকায়  হজে পাঠানো ও চাকুরী দেয়ার নামে অনেকের কাছ থেকে টাকা নিয়েছে। হজে যেতে না পারা এবং চাকুরী না পাওয়া ক্ষতিগ্রস্থ ভুক্তভোগী ব্যক্তিরা মামলায় দায়ের করেন।
তিনি বলেন, অর্থ আত্মসাতের প্রতারনার ঘটনায় মোহাম্মদ আলী বাবুর বিরুদ্ধে নীলফামারী থানায় দুইটি ও রংপুরে আদালতে তিনটি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে এলাকার থাকেন না এবং কলেজের আসেন না বাবু। আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করে।
শুক্রবার দিনগত রাতে তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামী বাবুর অবস্থান সনাক্ত করে পুলিশ। গভীররাতেই কাউনিয়া থানা ও জেলা গোয়েন্দা পুলিশ যৌথ অভিযান চালিয়ে রংপুর মহানগর এলাকায় ভাড়া বাড়ী থেকে বাবুকে আটক করা হয়।  পরে তাকে রংপুর মহানগর থেকে থানায় নিয়ে আসা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিহাব উদ্দিন বলেন, আটক আসামীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন, তার বিরুদ্ধে পরোয়ানা জারী করে আদালত। পরোয়ানামুলে আটক করে শনিবার তাকে রংপুর আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )