


রংপুরের বদরগঞ্জে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের আয়োজনে আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণ কর্মশালা অনুষ্ঠিত। বৃহস্পতিবার (২১ মে) বদরগঞ্জের ওসমানপুরে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় ৪৫ জন মডেল চাষি উপস্থিত ছিলেন।
আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগে হাইব্রিড ধানের ফলন বৃদ্ধিকরণ কর্মমালায় প্রশিক্ষকগণ বলেন, ধানের ফলন বৃদ্ধির করতে উত্তম কৃষি চর্চার পাশাপাশি জৈব বালাইনাশক ব্যবহারের মাধ্যমে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে এ কর্মশালা ব্যাপক অংশীদারি।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে হাইব্রিড ধানের চাষ পদ্ধতি ও জৈববালাইনাশক, সার নিয়ে বিস্তারিত আলোচনা করেন বদরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সেলিনা আফরোজ। এছাড়াও বক্তব্য দেন ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ রংপুরের রিজিওনাল সেলস ম্যানেজার রশীদুল ইসলাম। তিনি ধান, আলু, সবজি, ভুট্টা, এগ্রিমেশিনারিজ, বায়োপেস্টিসাইড সহ সকল বীজের আধুনিক কলা-কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
মনিটরিং অফিসার নাজমুল হোসেন জৈব বালাইনাশক ব্যবহারের উপকারিতা সম্পের্কে তুলে ধরেন। সার্বিক তত্বাবধানে তারাগঞ্জ টেরিটরি সেলস অফিসার কৃষ্ণ কুমার পাল, ফাইজা তানজীম।

বদরগঞ্জের ব্র্যাক সিডের ডিলার এনামুল হক মাঠ পর্যায়ে কৃষকদের সমবেত করনসহ সমাপনি বক্তব্য পেশ করেন। কর্মশালা শেষে ৪৫ জন মডেল চাষিদের বিনামূল্যে এক কেজি করে আমন হাইব্রিড ধান বীজ “ব্র্যাক-১৮- রাজা” দেয়া হয়।