1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ঘোড়াঘাটে বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধনী করেন সমাজকল্যাণ মন্ত্রী | দৈনিক সকালের বাণী
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

ঘোড়াঘাটে বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধনী করেন সমাজকল্যাণ মন্ত্রী

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ১১৩ জন দেখেছেন
দিনাজপুরের ঘোড়াঘাটে চলতি মৌসুম ২০২৬ এর বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন।

শুক্রবার (২২ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলার রানীগঞ্জ খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, কৃষকের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার সরাসরি ধান ও চাল সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে। এতে কৃষক যেমন লাভবান হবেন, তেমনি দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুল আল মামুন কাওসার শেখ, উপজেলা কৃষি অফিসার রফিকুজ্জামান, ঘোড়াঘাট-হাকিমপুর সহকারী পুলিশ সুপার আ.ন.ম নিয়ামত উল্লাহ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নাহিদা আক্তার, উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরী, উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ স্থানীয় কৃষক, মিলার এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

উপজেলা খাদ্য অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬৪৬ মেট্রিক টন। এছাড়া উপজেলার ৮৪টি মিলারের কাছ থেকে ১ হাজার ৪৭৮ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে মন্ত্রী খাদ্য গুদামের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )