1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গঙ্গাচড়ায় জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল | দৈনিক সকালের বাণী
শনিবার, ৩০ মে ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

গঙ্গাচড়ায় জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৫৫ জন দেখেছেন
রংপুরের গঙ্গাচড়া উপজেলার বড়বিল মন্থনায়  বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে মহান স্বাধীনতার ঘোষক, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
​উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী প্রচার দলের কেন্দ্রীয় সহ-সভাপতি এবং গঙ্গাচড়া উন্নয়ন ফোরাম’র প্রতিষ্ঠাতা সভাপতি রুহুল আমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত গোলাম রাব্বানী রঞ্জু।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বড়বিল ইউনিয়ন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি সায়েদুন্নবী কাইয়ুম এর সভাপতিত্বে এবং জাতীয়তাবাদী তাঁতীদল উপজেলা শাখার সভাপতি হাসান আলীর সঞ্চালনায় স্থানীয় বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ আলোচনায় অংশগ্রহণ করে। এছাড়া উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সাধারণ ধর্মপ্রাণ মুসল্লিরা এতে অংশ নেন।
​আলোচনা সভায় বক্তারা শহীদ জিয়াউর রহমানের কর্মময় জীবন, বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশের উন্নয়নে তার অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তারা বলেন, দেশ ও জাতির ক্রান্তিলগ্নে জিয়াউর রহমানের আদর্শ আজও তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করে।
​আলোচনা শেষে শহীদ জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং দেশের শান্তি ও সমৃদ্ধি চেয়ে বিশেষ মোনাজাত করা হয়। মাহফিল শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )