1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গঙ্গাচড়ায় 'বি কে ক্রীড়া ও সমাজ উন্নয়ন সংঘ' এর আত্মপ্রকাশ ও প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
শনিবার, ৩০ মে ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

গঙ্গাচড়ায় ‘বি কে ক্রীড়া ও সমাজ উন্নয়ন সংঘ’ এর আত্মপ্রকাশ ও প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৯ জন দেখেছেন

রংপুরের গঙ্গাচড়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সামাজিক ও ক্রীড়া সংগঠন ‘বি কে ক্রীড়া ও সমাজ উন্নয়ন সংঘ’ (বিকেএসএসডিএ)-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটেছে। এ উপলক্ষে শনিবার (৩০ মে) বিকেল ৩.০০ ঘটিকায় ঐতিহ্যবাহী বড়বিল মন্থনা ফুটবল খেলার মাঠে এক বিশেষ প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। ‘শৃঙ্খলা, ক্রীড়া, ভ্রাতৃত্ববোধ ও জনকল্যাণ’ এই চার মূলনীতিকে সামনে রেখে সংগঠনটির যাত্রা শুরু হলো।
​উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গঙ্গাচড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হামিদুল ইসলাম। উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা এবং সকল সদস্যবৃন্দ।
​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বি কে ক্রীড়া ও সমাজ উন্নয়ন সংঘের সভাপতি এবং ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক তানহারুল ইসলাম বাবু।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী রঞ্জু।
খেলার শুরুতে মাঠের প্রয়াত খেলোয়াড়দের স্বরণে ১ মিনিট নিরবতা পালন শেষে সংগঠনটির আত্মপ্রকাশে দোয়া পরিচালনা করেন উপদেষ্টা হাফেজ আবদুল হাকিম।
​সংগঠনটির নিজস্ব উদ্যোগে এবং বড়বিল মন্থনা ওয়ান স্টার ফুটবল একাডেমির ব্যবস্থাপনায় এই প্রীতি ফুটবল টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠানের অতিথি এবং এলাকার সূধীজন আশা প্রকাশ করেন, এই সংগঠনটি এলাকার যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সমাজ গঠনে ও ক্রীড়া উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। টুর্নামেন্ট শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )