1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
খেলতে গিয়ে ডোবায় ডুবে প্রাণ গেল দুই শিশুর | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

খেলতে গিয়ে ডোবায় ডুবে প্রাণ গেল দুই শিশুর

পীরগাছা (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ১৪ জন দেখেছেন
খেলার ছলে বাড়ি থেকে বের হয়েছিল দুই শিশু। পরিবারের কেউ ভাবতেও পারেনি, কিছুক্ষণ পরই তাদের নিথর দেহ ভেসে উঠবে বাড়ির পাশের ডোবায়। রংপুরের পীরগাছায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (৩ জুন) সকাল ১০টা থেকে বেলা ১১টার মধ্যে উপজেলার কান্দি ইউনিয়নের দিঘটারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো দিঘটারী গ্রামের সামছুল হকের ছেলে মাহামুদুল হাসান (৫) এবং তার ফুফাতো ভাই, গাইবান্ধার  উপজেলার চাচীয়া মীরগঞ্জ গ্রামের জাহিদ হোসেনের ছেলে আবিদ হাসান (৫)।
স্থানীয়রা জানান, ঈদের ছুটি উপলক্ষে আবিদ হাসান কয়েক দিন আগে নানার বাড়িতে বেড়াতে আসে। বুধবার সকাল ১০টার দিকে মাহামুদুল ও আবিদ বাড়ির আঙিনায় খেলতে খেলতে বাইরে যায়। কিছু সময় পর তাদের দেখা না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরাও খোঁজে যোগ দেন।
একপর্যায়ে বেলা ১১টার দিকে বাড়ির পাশের একটি ডোবায় দুই শিশুকে ভাসতে দেখে স্থানীয়রা। দ্রুত তাদের উদ্ধার করে তোলা হলেও ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল বলেন, ‘দুই শিশুর মৃত্যুর ঘটনায় সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’###

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )