


রংপুরের তারাগঞ্জে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। কৃষি খাতের আধুনিকায়ন, পুষ্টির মান উন্নয়ন এবং নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্য নিয়ে আয়োজিত এই কংগ্রেসে এলাকার স্থানীয় কৃষাণ-কৃষাণী, সফল কৃষি উদ্যোক্তা ও সুধীজনদের মতামত ব্যক্ত করেন অতিথি ও মাঠ পর্যায়ের কৃষক সহ উপকারভোগি গণ।
তারাগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে (১৫ জুন) সোমবার তারাগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। তারাগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত (ইউএনও) আসমা উল হুসনার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সিরাজুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাটনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার অশোক কুমার রায়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য রাখেন তারাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা ধীবা রানী রায়।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, এমপি প্রতিনিধি আমিনুল ইসলামসহ রাজনৈতিক গণ্যমান্য ব্যক্তি প্রমুখ।