1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সবকিছু হয়তো পরিকল্পনা অনুযায়ী হয়নি : সুনেরাহ | দৈনিক সকালের বাণী
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

সবকিছু হয়তো পরিকল্পনা অনুযায়ী হয়নি : সুনেরাহ

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ১২৮ জন দেখেছেন

নিজের অভিনয় দক্ষতা দিয়ে খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী জনপ্রিয় অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। বড় পর্দার অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও দারুণ সক্রিয় এই তারকা। প্রতিনিয়ত নিজের নানা কাজের আপডেট ও ছবি শেয়ার করে ভক্তদের কাছাকাছি থাকেন তিনি। সম্প্রতি নিজের একটি নতুন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে ভক্ত-অনুরাগীদের এক জীবনমুখী ও অনুপ্রেরণামূলক বার্তা দিয়েছেন সুনেরাহ।

ফেসবুকে পোস্ট করা সেই ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘জানেন তো, গতকাল তো কেটেই গেছে। আর যা ঘটার, তা তো ঘটেই গেছে। আমি জানি আপনি কিছু ভুল করেছেন এবং সবকিছু হয়তো পরিকল্পনা অনুযায়ী হয়নি।’ ভুল থেকে শিক্ষা নিয়ে জীবনে এগিয়ে যাওয়ার তাগিদ দিয়ে সুনেরাহ আরও লেখেন, ‘তবে আপনি তো শিখতে পেরেছেন, আর কখনো কখনো সেটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখন বাইরে যান এবং আগামীকালের দিনটিকে আরও সুন্দর করে তুলুন।’ অভিনেত্রীর এমন ইতিবাচক ও মোটিভেশনাল বার্তা বেশ লুফে নিয়েছেন নেটিজেনরা।

পোস্টটির কমেন্ট বক্সে ভক্তদের প্রশংসার জোয়ার বইছে। সুনেরাহর এই চিন্তাভাবনাকে সাধুবাদ জানিয়ে একজন মন্তব্য করেছেন, ‘প্রিয় মানুষের কাছ থেকে চমৎকার একটি অনুপ্রেরণা।’ আরেক অনুরাগী তার রূপের প্রশংসা করে লিখেছেন, ‘অনেক সুন্দর লাগছে।’

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )