বৃহস্পতিবার পীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও একাদশ শ্রেণীর শিক্ষার্থী রিতুর সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপি’র আহবায়ক, রংপুর জেলা পরিষদের প্রশাসক ও পীরগঞ্জ মহিলা কলেজের সভাপতি সাইফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন্নবী চৌধুরী পলাশ| এ ছাড়া কলেজের শিক্ষক সাজেদুর রহমান রানা, হারুন-অর রশিদ, আজাদ মিয়া, শাহ আব্দুর রউফ কলেজের সাবেক উপাধাক্ষ শহিদুল ইসলাম পাশা ও একাধিক শিক্ষার্থী অনুষ্ঠানে বক্তব্য রাখেন|
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাইফুল ইসলাম বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে| তাই দেশ ও জাতির কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে| জ্ঞান, ˆনতিকতা ও দেশপ্রেমের সমন্বয়ে তোমাদের এগিয়ে যেতে হবে শিক্ষার্থীদের|
কলেজ জীবন শুধু পাঠ্যবইয়ের গণ্ডিতে সীমাবদ্ধ নয়; এটি একজন শিক্ষার্থীর মানবিক, ˆনতিক ও সামাজিক বিকাশের অন্যতম ভিত্তি| আজকের বিদায় কোনো বিচ্ছেদ নয়, বরং নতুন সম্ভাবনা ও উজ্জ্বল ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার এক শুভ সূচনা| তিনি শিক্ষার্থীদের মনোযোগ, সততা ও অধ্যবসায়ের মাধ্যমে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের আহ্বান জানান|
অনুষ্ঠানের শেষে পরীক্ষার্থীদের সফলতা ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়| দোয়া মাহফিলে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য এবং এইচএসসি পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফলের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়|
সব শেষে ফুলেল শুভেচ্ছা, স্মারক উপহার ও শুভকামনার মধ্য দিয়ে ২০২৬ সালের উক্ত কলেজের ২০৫ এইচএসসি পরীক্ষার্থীদের আনুষ্ঠানিক বিদায় জানানো হয়|