1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
তারাগঞ্জে সরকারি গাছ বিক্রির অভিযোগ, প্রশাসনের উদ্ধার | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

তারাগঞ্জে সরকারি গাছ বিক্রির অভিযোগ, প্রশাসনের উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ২৬ জন দেখেছেন

বৃক্ষ রোপণে সরকার যখন গুরুত্বপূর্ণ ভূমিকায় , সেই সময়ে নিজের দাবী করে রাস্তার গাছ বিক্রি করেছিলেন দাদী ও নাতি। ক্রেতা গাছটি কাটার সময় খবর পেয়ে উপজেলা প্রশাসনের নির্দেশে গাছটি উদ্ধার করে ইউনিয়ন পরিষদ। ঘটনাটি ঘটেছে রংপুরের তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে।

জানা গেছে, উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের শাওনাপাড়া গ্রামে রংপুর-২ আসনের সংসদ সদস্যের দেওয়া বিশেষ বরাদ্দের অর্থায়নে জালাল উদ্দিন মাস্টারের মেইল থেকে শাওনাপাড়া যাওয়ার রাস্তায় সিসি (সিমেন্ট কংক্রিট) ঢালাই কাজ চলমান রয়েছে। রাস্তার কাজ চলছে জানতে পেরে রাস্তাটিতে থাকা ২টি পুরোনো আম গাছ বিক্রি করে দেয় রাস্তা সংলগ্ন জমির মালিক কিসামত মেনানগর শাওনাপাড়া গ্রামের মৃত সেকেন্দার আলীর মা আসমা বেগম ও ছেলে সাদেকুল ইসলাম।

দাদী ও নাতির কাছে গাছ দুইটি ৬ হাজার টাকা মূল্যে কিনে নেয় পার্শ্ববর্তী কিসামত মেনানগর সরকারপাড়া গ্রামের মৃত মকবুল হোসেনের পুত্র সুলতান মিয়া। সোমবার দুপুরে সুলতান গাছ দুটি কাটতে গেলে গোপন সংবাদের ভিত্তিতে তারাগঞ্জ উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে গাছ দুইটি সরকারি হলে তা আটক করার নির্দেশ দেয় ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ভূমি অফিসকে। নির্দেশ পেয়ে ইউনিয়ন ভূমি অফিসার ও ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা যৌথভাবে গ্রাম পুলিশদের সাথে নিয়ে ঘটনাস্থলে গেলে গাছ বিক্রিকারী সাদেকুল কৌশলে সেখান থেকে সটকে পড়ে। পরে তার দাদী আসমা বেগম গাছ বিক্রির ঘটনা স্বীকার করলে কাটা একটি গাছ ইউনিয়ন পরিষদে নিয়ে আসা হয় বলে জানিয়েছেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা অনিমেষ সরকার।

হাড়িয়ারকুঠি ইউপি চেয়ারম্যান কুমারেশ রায় জানান, ইউএনও মহোদয়ের নির্দেশে গাছ দুটি উদ্ধারের জন্য আমি আমার ইউপির প্রশাসনিক কর্মকর্তাকে গ্রাম পুলিশসহ ঘটনাস্থলে পাঠাই ‌। অভিযুক্তরা দুইটি গাছ বিক্রি করলেও ওই সময় পর্যন্ত একটি গাছ কাটতে পেরেছে গাছের ক্রেতা সুলতানা মিয়া। কাটা গাছটি উদ্ধার করে ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে। এ ব্যাপারে উপজেলা প্রশাসন যা ব্যবস্থা নেওয়ার নিবে। সরকার যে সময় বৃক্ষ রোপনে গুরুত্ব দিয়েছেন সেই সময় সরকারি গাছ সাধারণ মানুষের বিক্রি করা একটি নিন্দনীয় ঘটনা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোনাব্বর হোসেন বলেন, দুইটি গাছ বিক্রি ও কাটার অভিযোগ পেয়ে হাড়িয়ারকুঠি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে গাছ দুটি উদ্ধারের নির্দেশ দেই। তারা গাছ উদ্ধার ও ঘটনা বিষয়ে বিস্তারিত রিপোর্ট দিলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )