1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
মাদক ও ইন্টারনেট আসক্তি মুক্ত সমাজ গড়তে সাঘাটায় ক্রিকেট টুর্নামেন্ট | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

মাদক ও ইন্টারনেট আসক্তি মুক্ত সমাজ গড়তে সাঘাটায় ক্রিকেট টুর্নামেন্ট

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৩১ জন দেখেছেন

তরুণ প্রজন্মকে মাদক, অপরাধ এবং ইন্টারনেটের ক্ষতিকর আসক্তি থেকে দূরে রেখে মাঠমুখী করার লক্ষ্যে সাঘাটায় অনুষ্ঠিত হয়ে গেল জমজমাট ক্রিকেট উৎসব। হাপানিয়া আদর্শ ছাত্রবন্ধু স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত ‘হাঁপানিয়া প্রিমিয়ার লিগ (ঐচখ) সিজন-১’ এর গ্র্যান্ড ফাইনাল ম্যাচটি

সোমবার বিকেলে হাপানিয়া ইট ভাটা মাঠে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শ্বাসরুদ্ধকর ও হাই-স্কোরিং এই ফাইনাল ম্যাচে গোবিন্দপুর রয়েল স্ট্রাইকার্সকে (ব্যানারে গোবিন্দপুর রয়েলস ইস্টইগাস) ২২ রানে পরাজিত করে প্রথম আসরের শিরোপা নিজেদের ঘরে তুলেছে ভগবানপুর থ্রী স্টার একাদশ।

খেলায় টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ১০ ওভারে সবকটি উইকেট হারিয়ে বা নির্ধারিত ওভারে ভগবানপুর থ্রী স্টার একাদশ ১৯১ রান সংগ্রহ করে, ফলে গোবিন্দপুর রয়েল স্ট্রাইকার্সের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ১৯২ রানের এক পাহাড়সম টার্গেট। জবাবে রান তাড়া করতে নেমে গোবিন্দপুর রয়েল স্ট্রাইকার্সও দুর্দান্ত লড়াই চালায়। তবে হাপানিয়া ইট ভাটা মাঠে উপস্থিত হাজারো দর্শকের টানটান উত্তেজনার মধ্যে নির্ধারিত ১০ ওভারে ১৭০ রান তুলতে সক্ষম হয় তারা।

ফলে ২২ রানের জয়ে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে ভগবানপুর থ্রী স্টার একাদশ। খেলা শেষে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা ৯নং কামালের পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: শাহিনুর ইসলাম সরকার সাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে ট্রফি ও পুরস্কার তুলে দেন শিকড় হাউজিং অ্যান্ড বিল্ডার্স এবং বন্ধন হসপিটাল, বগুড়ার চেয়ারম্যান ও প্রতীভা স্বাবলম্বী সংস্থার সভাপতি শহীদুজজ্জামান খন্দকার।

প্রধান অতিথির বক্তব্যে শহীদুজজ্জামান খন্দকার বলেন, “আজকের তরুণ সমাজ আগামী দিনের ভবিষ্যৎ। কিন্তু বর্তমান সময়ে মাদকের নীল দংশন আর স্মার্টফোনে ইন্টারনেটের ক্ষতিকর আসক্তি আমাদের তরুণ প্রজন্মকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। এই যুব সমাজকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। হাপানিয়া আদর্শ ছাত্রবন্ধু স্পোর্টিং ক্লাব যে উদ্যোগ নিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়।

মাঠের এই কোলাহলই পারবে তরুণদের সুস্থ ও সুন্দর জীবনের আলো দেখাতে। আমি আশা করি, প্রতি বছরই এই ধারা অব্যাহত থাকবে এবং সমাজ গঠনে যুব সমাজ অগ্রণী ভূমিকা পালন করবে।” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯নং কামালের পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও প্রতীভা স্বাবলম্বী সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ জাহিদুল ইসলাম মন্ডল, হাপানিয়ার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মশিরুল ইসলাম কাদের, দৈনিক মানবজমিনের ভ্রাম্যমাণ প্রতিনিধি প্রতীক ওমর, বিশিষ্ট শিক্ষাবিদ ফিরোজ কবির, বিশিষ্ট ব্যবসায়ী মো. সিরাজুল ইসলাম, ৭নং ওয়ার্ড কামালের পাড়া ইউনিয়ন পরিষদের মেম্বার পদপ্রার্থী মো. আরিফুল ইসলাম।

খেলাটি সার্বিকভাবে তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ আরিফ মিয়া, আম্পিয়ারের দায়িত্ব ছিলেন বগুড়া থেকে আগত রুবেল ও আলী আব্বাস। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, তরুণদের সুস্থ বিনোদন নিশ্চিত করা এবং সমাজ থেকে অনৈতিক কার্যকলাপ দূর করতেই এই টুর্নামেন্টের আয়োজন। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে আকর্ষণীয় ট্রফি তুলে দেন অতিথিরা। চমৎকার এই আয়োজনটি দেখতে পুরো এলাকার ক্রীড়ামোদী মানুষের ঢল নেমেছিল মাঠ প্রাঙ্গণে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )