1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পীরগাছায় ২০ মিনিটের ব্যবধানে দুই ট্রেন দুর্ঘটনায় দুই গৃহবধূর মৃত্যু | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

পীরগাছায় ২০ মিনিটের ব্যবধানে দুই ট্রেন দুর্ঘটনায় দুই গৃহবধূর মৃত্যু

পীরগাছা (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ২৫ জন দেখেছেন
পার্বতীপুর-কুড়িগ্রাম রুটে সা‌ড়ে ৪ বছর পর রমনা লোকাল ট্রেন

রংপুরের পীরগাছায় প্রায় ২০ মিনিটের ব্যবধানে একই এলাকায় পৃথক দুটি ট্রেন দুর্ঘটনায় দুই গৃহবধূর মৃত্যু হয়েছে। এর মধ্যে দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একজন এবং পদ্মরাগ ট্রেনে কাটা পড়ে অপরজন নিহত হন। গতকাল শুক্রবার দুপুর ১২টা ১০ মিনিট থেকে সাড়ে ১২টার মধ্যে উপজেলার সদর ইউনিয়নের সুখানপুকুর এলাকায় পৃথক এ ঘটনা দুটি ঘটে। নিহতরা হলেন উপজেলার দক্ষিণ দুধিয়াবাড়ী গ্রামের জামাল উদ্দিনের স্ত্রী রাশেদা বেগম (৪৫) এবং তাম্বুলপুর ইউনিয়নের পরাণ গ্রামের আবু তাহেরের মেয়ে আইরীন আক্তার ত্বারীন (২১)।

প্রায় ছয় বছর আগে একই গ্রামের আব্দুর রউফের সঙ্গে আইরীনের বিয়ে হয়। তাদের চার বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। পীরগাছা রেলস্টেশনের স্টেশন মাস্টার জেনারুল ইসলাম জানান, লালমনিরহাটগামী পদ্মরাগ ট্রেনটি পীরগাছা স্টেশনে ক্রসিংয়ের জন্য অপেক্ষমাণ ছিল। দুপুর ১২টা ১০ মিনিটে সান্তাহারগামী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে প্রবেশের সময় সুখানপুকুর এলাকায় রাশেদা বেগমকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, দুপুর ১২টা ২০ মিনিটের দিকে পদ্মরাগ ট্রেনটি স্টেশন ছেড়ে আউটার সিগন্যালের দিকে পৌঁছালে আইরীন আক্তার ত্বারীন রেললাইনে শুয়ে পড়েন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এতে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে বোনারপাড়া রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। বোনারপাড়া রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সাহেব গণি বলেন, ‘দুই মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )