1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বিচ্ছেদ ঘোষণার দুই মাসেই নতুন প্রেমে মৌনি? | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন

বিচ্ছেদ ঘোষণার দুই মাসেই নতুন প্রেমে মৌনি?

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ২৫ জন দেখেছেন

গত মে মাসে সূরজ নাম্বিয়ারের সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টানেন বলিউডের বাঙালি অভিনেত্রী মৌনি রায়। ওই সময় যৌথ বিবৃতিতে বিচ্ছেদ ঘোষণা করেছিলেন তারা। তবে বিচ্ছেদের আইনি প্রক্রিয়া চলাকালীনই নতুন সম্পর্কে জড়ালেন মৌনি! মুম্বাইয়ের সিনেপাড়ার ভেতরে কানাঘুষা, কাছের বন্ধু-টেলি অভিনেতা অর্জুন বিজলানির সঙ্গে প্রেম করছেন এই অভিনেত্রী।

এক আলোকচিত্রী তার সামাজিকমাধ্যম অ্যাকাউন্টে অর্জুন আর মৌনীর রেস্তরাঁ থেকে বের হওয়ার একটি ভিডিও পোস্ট করেন। এরপরই তাদের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়। তবে সামাজিকমাধ্যমে এই আলোচনা জোরাল হতেই তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অর্জুন। শুধুমাত্র লাইক-ভিউ বাড়ানোর স্বার্থে বন্ধুত্বকে কলঙ্কিত না করার অনুরোধ জানিয়েছেন তিনি।

একইসঙ্গে এ ধরনের চটকদার শিরোনামে কারও ইমেজ কলুসিত না করার অনুরোধও করেন। এর আগে চলতি বছরের মে মাসে মৌনি ও সূরজ একে অন্যকে ইনস্টাগ্রামে আনফলো করার পরেই বিচ্ছেদের গুঞ্জন ছড়ায়। এরপর ১৪ মে মৌনি নিজেই জানিয়েছেন, তাদের সম্পর্ক ভাঙার কথা।

প্রসঙ্গত, ২০২২ সালের ২৭ জানুয়ারি গোয়াতে বিবাহবন্ধনে আবদ্ধ হন মৌনি এবং সূরজ। মালায়ালি এবং বাঙালি দুই রীতিতেই তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )