1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কাউনিয়ায় মাদক-ক্যাসিনো মামলার আসামী ইয়াবাসহ গ্রেফতার | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

কাউনিয়ায় মাদক-ক্যাসিনো মামলার আসামী ইয়াবাসহ গ্রেফতার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ২৭ জন দেখেছেন
রংপুরের কাউনিয়ায় আরপিএমপি পুলিশের অভিযানে মাদক ও ক্যাসিনো মামলার আসামী ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার হয়েছে। শনিবার তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্টোপলিটন হারাগাছ থানার (ওসি) অশোক চৌহান। তিনি জানান, ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার তইবুল ইসলামের (৩৬) বাড়ী হরাগাছ থানাধীন মদামদন দৌলতটারিতে। শুক্রবার রাত ৯ টা ৫০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে আরপিএমপি গোয়েন্দা পুলিশ হারাগাছ পৌর শহরের টাংরির বাজার এলাকায় অভিযান চালিয়ে তইবুলকে আটক করে।
এসময় তার কাছ থেকে ৩৬ পিস নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে ডিবি পুলিশ।
ওসি অশোক চৌহান বলেন, মাদকসহ আটক তইবুল ইসলামের বিরুদ্ধে এরআগে হারাগাছ থানায় মাদক ও অনলাইনে জুয়া খেলার সাইবার আইনের ধারায় পৃথক দুইটি মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )