


রংপুরের পীরগঞ্জে প্রেমিকার শোকে পরশুরামপুর গ্রামের সৌমিক নামের প্রেমিক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার রাতে রাশিদুলের ছেলে সৌমিক (১৬)-এর নিজ শয়ন কক্ষে এ ঘটনা ঘটে। সে পীরগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। রাতে বিশ্বকাপের খেলা দেখে বাড়িতে এসে ঘরে রশিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান সৌমিককে।
পরে দ্রুত উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমূল হক জানায়, লাশ উদ্ধার করে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।