1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বয়সে ছোট ক্রিকেটারের সঙ্গে প্রেমের গুঞ্জন | দৈনিক সকালের বাণী
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

বয়সে ছোট ক্রিকেটারের সঙ্গে প্রেমের গুঞ্জন

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ১২ জন দেখেছেন

নায়ক থেকে গায়ক, ব্যবসায়ী থেকে প্রযোজক, অনেকের সঙ্গেই নাম জড়িয়েছে অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের। এবার প্রায় ১০ বছরের ছোট ক্রিকেটার যশস্বী জয়সওয়ালের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শোনা গেল। অভিনেত্রীর এখন ৩৪ এবং যশস্বী ২৪ বছরের। সামাজিকমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই দুজনের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়েছে।

তবে ভাইরাল সেই ভিডিওর একটি পোস্টে মন্তব্য করেই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন ম্রুণাল। অভিনেত্রীর বক্তব্যের সারকথা, একই জায়গা থেকে বের হলেই যে দুজনের মধ্যে সম্পর্ক রয়েছে, এমনটা ধরে নেওয়া ঠিক নয়।

গুঞ্জনের ইতি টানতে মৃণাল পোস্টের যে মন্তব্যঘরে প্রতিক্রিয়া জানান, সেখানে লেখা ছিল- মৃণাল ঠাকুর কি তার চেয়ে ৯ বছর ছোট ক্রিকেটার যশস্বী জয়সওয়ালকে ডেট করছেন? ওই পোস্টের প্রতিক্রিয়ায় অভিনেত্রী লেখেন, ভাই, শান্ত হন। আমাদের একসঙ্গে কোথায় দেখেছেন? কীভাবে? আপনারা এত শিক্ষিত মানুষ হয়েও এমন গুজবকে সত্যি বলে বিশ্বাস করতে শুরু করেন কীভাবে?

তিনি আরও লেখেন, দেশে কত কিছুই না ঘটছে। জেন জিদের কাছ থেকে কিছু শিখুন, গুরুত্বপূর্ণ ও বাস্তব বিষয় নিয়ে ভিডিও তৈরি করুন, তাহলে আরও বেশি ভিউ পাবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )