মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের জাফরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু হাবিব মিয়া একই গ্রামের মোঃ তাহের মিয়ার ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৯টার দিকে শিশু হাবিব নিখোজ হলে তার পরিবারের লোকজনের সন্দেহ হয়। একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরের পাড়ে শিশু হাবিবের জামা-কাপড় দেখে ওই পুকুরে খোজাখুজি করা হয়। একপর্যায়ে শিশু হাবিবের মা পুকুরের পানিতে সন্তানকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করেন। পরে স্থানীয়দের সহযোগীতায় শিশুটিকে পানি থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
শিশু হাবিবের অকাল মৃত্যুতে নেমে আসে শোকের মাতম। এ ঘটনায় পুরো গ্রাম জুড়ে গভীর শোক ও বিষাদের ছায়া নেমে এসেছে।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদ আহমেদ জানান, পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে ঘটনাটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা হওয়ায় এবং এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।