বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বলদিয়া কলেজ মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও উদয় ফাউন্ডেশনের পরিচালক নূরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- সোনাহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ বাবুল আকতার,বলদিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম মাহবুুবুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও বলদিয়া ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোখলেছুর রহমান,কচাকাটা থানার ওসি অর্পণ কুমার দাস ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম,
সাধারণ সম্পাদক আব্দুল বারেক, বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহিনুর বেগম, মাদরাসা সুপার আব্দুল আউয়াল প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক বিক্রেতা ও সেবনকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। বলদিয়া ইউনিয়নকে মাদক ও বাল্যবিবাহ মুক্ত করতে পুলিশ প্রশাসনকে জিরো টলারেন্স নীতিতে কাজ করার আহ্বান জানানো হয়। তারা আরও বলেন, সীমান্ত ঘেঁষা এই ইউনিয়নে মাদকের সরবরাহ আশঙ্কাজনকভাবে বেড়েছে।
যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে এখনই সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। বক্তারা মাদক সিন্ডিকেটের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। আমন্ত্রিত অতিথিগণ এ ধরনের আয়োজনের জন্য বিদ্যালয়ের সভাপতি ও উদয় ফাউন্ডেশনের পরিচালক নূরুল ইসলামের প্রশংসা করেন।
মানব বন্ধনে সাধারণ মানুষ, রাজনৈতিক দলের নেতা কর্মী, যুব সমাজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ, শিক্ষক ও স্থানীয় ব্যবসায়ীরাসহ প্রায় সহস্রাধিক মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় অংশ গ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন সচেতনতামূলক স্লোগান সংবলিত প্লেকার্ড ও ব্যানার প্রদশর্ন করেন।