1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ভূরুঙ্গামারীর দুধকুমার নদে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান, ৭টি ড্রেজার মেশিন জব্দ | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:২০ অপরাহ্ন

ভূরুঙ্গামারীর দুধকুমার নদে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান, ৭টি ড্রেজার মেশিন জব্দ

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ২৭ জন দেখেছেন
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়ে ৭ টি অবৈধ ড্রেজার মেশিন জব্দ করেছে উপজেলা প্রশাসন। এসময় প্রশাসন ও পুলিশের উপস্থিতি টের পেয়ে সেলো ইঞ্জিল চালিত নৌকায় থাকা আরো ৩টি ড্রেজার মেশিন নিয়ে পালিয়ে যায় বালু খেকোরা।

শনিবার (১৭ সেপ্টেম্বর ) দুপুরে উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের সামাদের ঘাট এলাকায় দুধকুমার নদে সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম‍্যাজিস্ট্রেট  জামিলুর রহমান এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এসময় থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,স্থানীয় জাহাঙ্গীর আলম, রুহুল আমিন, আইজুল হক ও সোহেল রানার নেতৃত্বে প্রভাবশালী একটি মহল ইসলামপুর গ্রামের দুধকুমার নদে ১০টি অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে দীর্ঘদিন থেকে বালু উত্তোলন করে বিক্রি করে আসছে। নদের তীর রক্ষা বাঁধের খুব কাছ থেকে বালু উত্তোলন করায়  মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে  নদ তীররক্ষা বাঁধ। এতে ভাঙন আতঙ্কে দিন পার করছিলেন স্থানীয়রা।

খবর পেয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান চালায় উপজেলা প্রশাসন। ঘটনাস্থল থেকে ৭ টি ড্রেজার মেশিন জব্দ করে ৫টি থানায় নিয়ে আসা হয়। অপর দুটি মেশিন পানিতে থাকায় সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস‍্য আবদুল কালামের জিম্মায় রাখা হয় এবং পরবর্তীতে থানায় জমা দেওয়ার জন্য নির্দেশনা দেয়া হয়।

এবিষয়ে সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম‍্যাজিস্ট্রেট  জামিলুর রহমান ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান অব‍্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )