1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ইউনিয়ন পরিষদ ভেঙ্গে না দেয়ার দাবীতে মানববন্ধন | দৈনিক সকালের বাণী
রবিবার, ০৩ মে ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

ইউনিয়ন পরিষদ ভেঙ্গে না দেয়ার দাবীতে মানববন্ধন

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ১৪৬ জন দেখেছেন
ইউনিয়ন পরিষদ ভেঙ্গে না দেয়ার দাবীতে মানববন্ধন

স্থানীয় সরকারের তৃণমুলের সেবাদানকারী প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদ ভেঙ্গে না দেয়ার দাবীতে মানববন্ধন করেছে বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা। মঙ্গলবার দুপুরে জেলা শহরের চৌরঙ্গি মোড়ে ঘন্টাব্যাপী এই কর্মসুচিতে জেলা সদরের ১৫টি ইউনিয়নের সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী ওয়ার্ড সদস্যবৃন্দ অংশ নেন।

 

 

আয়োজক সংগঠনের নীলফামারী সদর উপজেলা আহবায়ক নুর মোহাম্মদের সভাপতিত্বে সমাবেশে সংগঠনের সদস্য সচিব ও খোকশাবাড়ি ইউনিয়নের নুর হোসেন, কচুকাটা ইউনিয়নের আব্দুল হাই, চাপড়া সরমজানী ইউনিয়নের আব্দুল্লাহ, রামনগর ইউনিয়নের রশিদুল ইসলাম, রামনগর ইউনিয়নের মনোয়ারা বেগম ও ইটাখোলা ইউনিয়নের মমতা বেগম বক্তব্য দেন। বক্তারা উল্লেখ করেন, ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্যরা দলীয় প্রার্থী ছিলেন না এমনকি দলীয় প্রতিকও ছিলো না। তৃণমুলের সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে ইউনিয়ন পরিষদ ভেঙ্গে দিলে সেবা থেকে বঞ্চিত হবেন সাধারণ মানুষ।

 

আমরা প্রধান উপদেষ্টার কাছে দাবী জানাবো বর্তমান পরিষদের মেয়াদোত্তীর্ণ না হওয়া পর্যন্ত যেন ভেঙ্গে বা বিলুপ্ত করা না হয়। পরে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস বরাবর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধ্যম স্মারকলিপি প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হক স্মারকলিপিটি গ্রহণ করেন। বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থার নীলফামারী সদর উপজেলা আহবায়ক নুর মোহাম্মদ বলেন, বর্তমান পরিষদের মেয়াদ প্রায় ৩বছর হয়েছে আর বাকি রয়েছে ২বছর। বাকি সময়টুকু আমরা শেষ করতে চাই। মাঝপথে বিলুপ্ত করা হলে আমরা ক্ষতিগ্রস্থ হবো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )