1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারীতে যৌথ কর্মীসভায় উচ্ছাস উদ্দিপনা নেতাকর্মীদের মাঝে | দৈনিক সকালের বাণী
রবিবার, ০৩ মে ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

নীলফামারীতে যৌথ কর্মীসভায় উচ্ছাস উদ্দিপনা নেতাকর্মীদের মাঝে

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ১৮৮ জন দেখেছেন
যৌথ কর্মীসভায় উচ্ছাস উদ্দিপনা নেতাকর্মীদের মাঝে

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের সভাপতি এস এম জিলানী বলেছেন, শেখ হাসিনা পালিয়েছে ঠিকই কিন্তু তার প্রেতাম্মারা আপনাদের মাঝে ঘোরাফেরা করছে। তারা কিন্তু আপনাদের প্ররোচিত করবে প্রলুদ্ধ করবে অন্যায় কাজ করার জন্য। এটা করা যাবে না।

 

 

তিনি রবিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে জাতীয়তাবাদী ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মো. ইয়াহিয়া ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ইয়াসীন আলী বক্তব্য দেন।

 

জাতীয়তাবাদী ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুমের সঞ্চালনায় জেলা ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবকদলের শীর্ষ নেতারা বক্তব্য দেন কর্মী সভায়। দীর্ঘদিন পর বাঁধাহীন একটি সভায় মিলন মেলা পরিনত হয় নেতা কর্মীদের। ছিলো উচ্ছাস উদ্দিপনা।

 

জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোর্শেদ আযম বলেন, আমরা প্রাণ খুলে কথা বলতে পারছি, সভা সমাবেশ করতে পারছি গণতান্ত্রিক ভাবে। যদিও বিএনপি ক্ষমতায় আসেনি। অথচ ফ্যাসিস্ট শেখ হাসিনা গণতন্ত্র হরণ করে রাজনৈতিক দলগুলোকে দমন করেছিলো।
জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স বলেন, দীর্ঘ দিন পর হলেও এই সভা মিলন মেলায় পরিনত হয় নেতা কর্মীদের। দীর্ঘদিনের লড়াই আর সংগ্রামের ফলে আজকের এই পরিবেশ তৈরি হয়েছে।

 

 

জেলা যুবদলের সভাপতি সাইফুল্লাহ রুবেল জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল একত্র হয়ে কাজ করবে প্রতিটি নির্দেশনা বাস্তবায়নে।
সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। সভাপতির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হয়েছে ঠিকই কিন্তু আমরা যে আন্দোলন করে আসছি তা কিন্তু শেষ হয়ে যায়নি। এই সরকারকে ব্যর্থ করার জন্য নানা ষড়যন্ত্র হচ্ছে। এটা সফল হতে দেয়া যাবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )