1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গোবিন্দগঞ্জে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

গোবিন্দগঞ্জে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ২২৭ জন দেখেছেন
ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কোচাশহর বন্ধু মহল ক্রিকেট ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১লা নভেম্বর) বিকেলে উপজেলার কোচাশহর শিল্পনগরী কলেজ মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। কোচাশহর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সদস্য মোশারফ হোসেন মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফাইনাল খেলায় উদ্বোধন করেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপি’র সহ-সভাপতি ফারুক কবির আহমদ।

 

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপি’র যুগ্ন সাধারণ সম্পাদক সাবেক পৌর বিএনপির সাধারন সম্পাদক সানোয়ার হোসেন দিপু। ফাইনাল খেলায় গাছবাড়ী খেলোয়াড় কল্যাণ সমিতি বনাম কোচাশহর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ-২০২২ অংশ গ্রহণ করে। খেলায় ১-০ গোলে কোচাশহর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ-২০২২ কে পরাজিত করে গাছবাড়ী খেলোয়াড় কল্যাণ সমিতি বিজয়ী হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )