1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কালীগঞ্জে সাবেক মন্ত্রীপুত্রের ‘ব্যক্তিগত পার্ক’ উচ্ছেদ | দৈনিক সকালের বাণী
বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

কালীগঞ্জে সাবেক মন্ত্রীপুত্রের ‘ব্যক্তিগত পার্ক’ উচ্ছেদ

কালীগঞ্জ (লালমনিরহাট)প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ১৭৭ জন দেখেছেন
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার রেলওয়ে স্টেশনের পাশে জায়গা দখল করে  সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছেলে রাকিবুজ্জামান আহমেদ ও তার পরিবার ব্যক্তিগত বিনোদনের জন্য পার্কের আদলে  গড়ে তোলা অবৈধ স্থাপনা অবশেষে উচ্ছেদ করেছে রেলওয়ে কর্তপক্ষ।
সোমবার (১৮ নভেম্বর) দুপুরে রেলওয়ে কর্মকর্তাদের উপস্থিততে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এর আগে গত বছর অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ওই জায়গায় দুইবার পরিদর্শনে করেছিলেন। কিন্তু সাবেক মন্ত্রীর প্রভাবে উচ্ছেদ অভিযানে বাধাগ্রস্থ হয়।
স্থানীয়রা জানান, রেলওয়ের জায়গার ওপড় অবৈধভাবে এ স্থাপনাটি গড়ে তুলতে রাকিবুজ্জামান আহমেদ গত ৫ আগষ্ট তীব্র গণআন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার থেকে নুরুজ্জামান আহমেদ ও রাকিবুজ্জামান পলাতক আছেন। তাদের দুজনের বিরুদ্ধেই পৃথক হত্যা মামলা হয়েছে।
স্থানীয়রা আরো জানান, ২০২২ সালের এপ্রিল পর্যন্ত তুষভান্ডার রেলওয়ে স্টেশনের পার্শ্ববর্তী জায়গাটিতে এলাকার দরিদ্র লোকজন বসবাস করতো। পাশে অস্থায়ী দোকান বসিয়ে বিভিন্ন পণ্যের ব্যবসা করতেন। কিন্তু সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ পুত্র রাকিবুজ্জামান আহমেদ পরে জায়গাটির চারদিকে ইটের প্রাচীর দেওয়া হয়। মূল ফটকের ওপর বসান কংক্রিটের তৈরী নৌকা। পাশে অবৈধভাবে তৈরি করেন আওয়ামীলীগ অফিস।
এছাড়া ভেতরের অংশে মাটি কেটে একটি বড় পুকুর ও চারপাশ ঘিরে তৈরি করা হয় সড়ক। বসানো হয় চেয়ার-টেবিল। রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় ভূ-সম্পত্তি কার্যালয় সূত্রে জানা যায়, রেলওয়ের জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের শুরুতেই সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে চিঠি দিয়ে কাজ বন্ধ রাখতে বলা হয়েছিল। কিন্তু তিনি এর তোয়াক্কা করেননি।
অন্যদিকে একই দিনে তুষভান্ডার রেলস্টেশনের তিনশত গজ পশ্চিমে অন্য আর একটি পুকুরের ধারে দীর্ঘদিন ধরে ভূমিহীন মানুষ বসবাস করে আসছিল, কিন্তু ভূমিহীনদের লিজ না দিয়ে গোপন লিজ নিয়ে পুকুরটির ধারে মার্কেট  গড়ে তুলতে বেপরোয়া হয়ে ওঠে শাহিনুর রহমান শাহিন নামে, এক ব্যক্তি , সেখানে সরেজমিনে  রেলের কর্মকর্তারা, উপস্থিত হয়ে, সেই ভূমিহীনদের রাস্তার ধার থেকে উচ্ছেদ করবে না বলে ঘোষণা দিলে, ক্ষিপ্ত হয়ে ওঠে, ইতালি প্রবাসী শাহিনুর রহমান নামে ওই ব্যক্তি, একপর্যায়ে স্থানীয় এক সাংবাদিককেও ধাক্কাধাক্কি করেন ও গালিগালাস  করেন।  পরে সেখান থেকে রেল কর্মকর্তা চলে গেলে পরিচিতি স্বাভাবিক হয়।
এ বিষয়ে জানতে চাইলে রেলওয়ের বিভাগীয় সহকারী ভূ-সম্পত্তি কর্মকর্তা (ডিইও) আব্দুর রাজ্জাক বলেন, ‘রেলওয়ের জায়গার ওপর গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এখন বড় বড়  স্থাপনা গুলো  উচ্ছেদ কার্যক্রম করছি, ছোট কোনো স্থাপনা এখন উচ্ছেদ করা হবে না বলে জানান।
উল্লেখ্য, নুরুজ্জামান আহমেদ ২০১৬ সালে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী এবং ২০১৯ সালে সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব পান। ২০২৪ সালের মন্ত্রিসভায় তিনি বাদ পড়েন। তিনি ২০১৪ সাল থেকে লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসনের সংসদ সদস্য ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )