1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন

উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

উলিপুর (কু‌ড়িগ্রাম) প্রতি‌নি‌ধি
  • আপলোডের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ২৯৫ জন দেখেছেন

কুড়িগ্রামের উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে সাকসেস রেসিডেন্সিয়াল স্কুলের আয়োজনে স্কুল মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, স্কুলের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সাইদুল ইসলাম খন্দকার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো. আতাউর রহমান। মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, উলিপুর সরকারি কলেজর উপাধ্যক্ষ আবু যোবায়ের আর মুকুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই, গুনাইগাছ ডিগ্ৰি কলেজের জ্যেষ্ঠ প্রভাষক আবু হেনা মুস্তাফা প্রমুখ।

 

এ সময় বজরা পূর্ব পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, স্কুলের প্রধান শিক্ষক সামছুন্নাহার বেগম, সাবেক সভাপতি নওয়াব আলী, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন উপস্থিত ছিলেন।

পরে ৯১ জন কৃতি শিক্ষার্থীর মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বিকেলে শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )