1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গোবিন্দগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস পালিত | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

গোবিন্দগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস পালিত

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ২৯৬ জন দেখেছেন
“নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার গোবিন্দগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিথ হয়েছে। দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে র‍্যালি অনুষ্ঠিত হয়।
পরে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারজানা ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা। এসময় সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মির্জা শহিদুল ইসলাম, জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা কনা খাতুন, মাঠ সমন্বয়কারী শামছুল রহমান, তথ্য সেবা কর্মকর্তা শারমিন ইসলাম প্রধান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে পাঁচ জন জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )